৫৮ দিন পর করোনায় দৈনিক সংক্রমণ ৫ হাজারের নীচে, তবে বাড়ল সক্রিয়ের সংখ্যা

৫৮ দিন পর করোনায় দৈনিক সংক্রমণ ৫ হাজারের নীচে, তবে বাড়ল সক্রিয়ের সংখ্যা

৫৮ দিন পর করোনায় দৈনিক সংক্রমণ ৫ হাজারের নীচে নামল। তবে বাড়ল সক্রিয়ের সংখ্যা। করোনা মুক্তের সংখ্যা অপেক্ষাকৃত কম শুক্রবার। মৃতের সংখ্যাও ১০০-র নিচে নেমে এসেছে। টানা ৩৬ দিন ১০০-র উপরে ছিল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে ফের ১৫ হাজারের উপরে উঠেছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৮৮৩। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৪ লক্ষ ৪৮ হাজার ১০৪ জন। এদিন ৪৮৮৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৫২ হাজার ৯৮৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৭৩১। এদিন মৃত্যু হয়েছে ৮৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৫২ হাজার ৯৮৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৫ হাজার ১৯২ জন। এদিন ৪৭৩ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৪৮৮৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৪৩২১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ২১ হাজার ৬৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৮০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৩১ লক্ষ ৭৩ হাজার ৪৬৭। ১২১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৪৬৩৭২। এদিন টেস্টিং হয়েছে ৬২৬১৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৮০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৩৪২৬। এদিন ৪২২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩০৯৬৬৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৯২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩২৬ জন বেড়ে হয়েছে ৯১৪৫২। হাওড়ায় আক্রান্ত ৯০১২১। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন। হুগলিতে ৩৫০ জন বেড়ে আক্রান্ত ৭৭২১৩ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+