বাংলার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা কমে আড়াই হাজারের নিচে! উদ্বেগ সক্রিয়ের সংখ্যায়
বাংলার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা কমছে। স্বস্তি দিয়ে আড়াই হাজারের নিচে নেমেছে করোনা সংক্রমণ। তবে উদ্বেগ বাড়াচ্ছে সক্রিয়ের সংখ্যা।
বাংলার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা কমছে। স্বস্তি দিয়ে আড়াই হাজারের নিচে নেমেছে করোনা সংক্রমণ। তবে উদ্বেগ বাড়াচ্ছে সক্রিয়ের সংখ্যা। বাংলায় দৈনিক করোনা সুস্থতার সংখ্যা আক্রান্তের থেকে কম হওয়ায় বাড়ছে সক্রিয়। সংক্রমণের সংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকলেও, করোনা মুক্তির সংখ্যা সেই হারে বাড়ছে না।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪৮৬। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৪ লক্ষ ৭৭ হাজার ৩৭ জন। এদিন ২৪৮৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭৯ হাজার ৫২৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭২৯৫। এদিন মৃত্যু হয়েছে ৫৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৭৯ হাজার ৫২৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২৩ হাজার ১৩ জন। এদিন ৩৩২ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২৪৮৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২১০৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৩৯ হাজার ২১৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.২৮ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৩৬ লক্ষ ৩১ হাজার ৮৬৫। ১২১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৫১৪৬৫। এদিন টেস্টিং হয়েছে ৫৩১১৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৪.৬৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৬২৪৩। এদিন ২১৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৩৬২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৭৩ জন বেড়ে হয়েছে ৯৩২৫৫। হাওড়ায় আক্রান্ত ৯১৮৭১। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। হুগলিতে ১৪৩ জন বেড়ে আক্রান্ত ৭৮৭৭১ জন।












Click it and Unblock the Notifications