বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমছে, লাফিয়ে কমছে সক্রিয়ের হারও, মৃত্যু কমে ১০

করোনার দৈনিক সংক্রমণ আরও কমল বাংলায়! ফিরছে স্বস্তি। মঙ্গলবার করোনার দৈনিক সংক্রমণ ৮৮২। সেইসঙ্গে বাংলায় সক্রিয়ের সংখ্যাও কমে সাড়ে ১৩ হাজারের সামান্য নিচে।

করোনার দৈনিক সংক্রমণ আরও কমল বাংলায়! ফিরছে স্বস্তি। মঙ্গলবার করোনার দৈনিক সংক্রমণ ৮৮২। সেইসঙ্গে বাংলায় সক্রিয়ের সংখ্যাও কমে সাড়ে ১৩ হাজারের সামান্য নিচে। সক্রিয়ের হারও নেমে এসেছে ১.৫৪-এ। মৃতের সংখ্যা কমে হয়েছে ১০। সার্বিক পরিসংখ্যান খানিক স্বস্তি ফিরেছে বাংলার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৮২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৬ হাজার ৪৮১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৯৮০। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ১৬ হাজার ৪৮১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৩ হাজার ৪৮৪ জন। এদিন ১৫৩ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮৮২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১০২৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৮৫ হাজার ১৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৯৩ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫০ লক্ষ ২৯ হাজার ৮৪৬। ১২৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৬৬৯৯৮। এদিন টেস্টিং হয়েছে ৫৭০৯২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৫৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৯৫০৩। এদিন ৭৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৭৮২০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ জন বেড়ে হয়েছে ৯৫৩৭০। হাওড়ায় আক্রান্ত ৯৩৯১৭। এদিন আক্রান্ত হয়েছেন ৩৭ জন। হুগলিতে ৪৯ জন বেড়ে আক্রান্ত ৮১০৫৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+