করোনায় সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে ছয় জেলা-সহ কলকাতায়, দার্জিলিং-জলপাইগুড়িতে সংক্রমণ বৃদ্ধিতে চিন্তা
করোনায় সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে ছয় জেলা-সহ কলকাতায়, দার্জিলিং-জলপাইগুড়িতে সংক্রমণ বৃদ্ধিতে চিন্তা
রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। কমেছে মৃত্যুর সংখ্যাও। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.১৬%। এদিন সুস্থ হয়েছেন ৭০৯ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৭৩। শনিবার যা ছিল ৭০৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩৮ হাজার ৫৬৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩০৩। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ১৫।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৩৮ হাজার ৫৬৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১০ হাজার ৩০ জন। এদিন ৪৮ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭০৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ১০ হাজার ২৩০ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৭(৮২)। উত্তর ২৪ পরগনায় ৮৫ (৮৮) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯৮৮ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৬০২।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১১, ৫০৭। শনিবার ১ জনের মৃত্যু হয়েছিল, তবে বুধবার ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৫, ৬৪০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮৭৯ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ১৪ বেড়েছে।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২০, ৫১২ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৪, ৭৩১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৭৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১২ (৯), কোচবিহারে ৩০ (৩৪) , দার্জিলিং ৭১ (৭৯), কালিম্পং ৯ (৮) , জলপাইগুড়ি ৫৯ (৫১), উত্তর দিনাজপুরে ২ (৮), দক্ষিণ দিনাজপুরে ৪ (২), মালদহ ৫ (৫), মুর্শিদাবাদ ৮ (৪), নদিয়া ৩৭ (৪০), বীরভূম ৩ (৪), পুরুলিয়া ১ (৩), বাঁকুড়ায় ১৫ (৩২), ঝাড়গ্রাম ৩ (৯), পশ্চিম মেদিনীপুর ৪৬ (৪২), পূর্ব মেদিনীপুর ৪৮ (৪৭), পূর্ব বর্ধমান ১৯ (১১), পশ্চিম বর্ধমান ২৩ (১৩), হাওড়া ২৪ (৩১), হুগলিতে ৪১ (৪৩), উত্তর ২৪ পরগনায় ৮৫ (৮৮), দক্ষিণ ২৪ পরগনায় ৫১ ( ৬০) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৮৫), দুনম্বরে রয়েছে দার্জিলিং(৭১), আর তিন নম্বরে জলপাইগুড়ি (৫৯) ।

১৬ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৩ জনের আক্রান্তের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। কলকাতা, হাওড়া, নদিয়ায় ২ জন করে রাগীর মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি এবং দার্জিলিং-এ একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এদিন কলকাতা (১৪) ছাড়াও যে ছয় জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল জলপাইগুড়ি (১৬), মুর্শিদাবাদ (৪), পশ্চিম মেদিনীপুর (৩), পূর্ব মেদিনীপুর (১), পশ্চিম বর্ধমান (৯) ও দক্ষিণ ২৪ পরগনা (১)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৩ লক্ষ ৮৭ হাজার ১৫৭। ১৩৪ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪৩, ১২৪ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৫৬ শতাংশ ( শনিবার যা ছিল ১. ৬৩ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১, ৮২, ০৮০ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৮:৫২।

১৫ অগাস্ট ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,৯০, ৮৪২ জন। প্রথম ডোজ পেয়েছে ৩, ৩৯, ৮৯৮ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫০,৯৪৪ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,৪১, ৫৭, ৩৮৯ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২, ৪৭, ৬৮, ১৬৩ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯৩, ৮৯, ২২৬ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ২,৬৭৬।












Click it and Unblock the Notifications