বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ২ হাজার পার, সক্রিয়ের সংখ্যা ১৩ হাজার ছুঁই ছুঁই

ভোটের বাংলায় করোনার উদ্বেগ বেড়েই চলেছে। মঙ্গলবার দৈনিক করোনার সংক্রমণ দু-হাজার পেরিয়ে গেল। রবিবার থেকে টানা বৃদ্ধির হার ২ হাজারের আশেপাশে রয়েছে।

ভোটের বাংলায় করোনার উদ্বেগ বেড়েই চলেছে। মঙ্গলবার দৈনিক করোনার সংক্রমণ দু-হাজার পেরিয়ে গেল। রবিবার থেকে টানা বৃদ্ধির হার ২ হাজারের আশেপাশে রয়েছে। এপ্রিলের শুরু থেকেই উদ্বেগের ছবি ধরা পড়ছে বাংলার করোনা পরিসংখ্যানে। দৈনিক করোনা সংক্রমণের সঙ্গে তাল মিলিয়ে সক্রিয়ের সংখ্যাও আকাশ ছুঁতে চলেছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২০৫৮ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৯৫ হাজার ৫৭৬ জন। এদিন ২০৫৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯৭ হাজার ৬৩৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৩৫৫। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৯৭ হাজার ৬৩৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১২ হাজার ৭৭৫ জন। এদিন ১৩২৯ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২০৫৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭২২ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৭৪ হাজার ৫০৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৬.১৩ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৯৩ লক্ষ ৩৩ হাজার ৮০১ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১০৩৭০৯। এদিন টেস্টিং হয়েছে ২৯৩৯৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৪০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩৬৮২৫। এদিন ৫৮২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৮৫২৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৩০ জন বেড়ে হয়েছে ৩৮৫৬৩। হাওড়ায় আক্রান্ত ৩৭৭৪৪। এদিন আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। হুগলিতে ৯২ জন বেড়ে আক্রান্ত ৩০৬২১ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+