টানা ছ-দিন হাজারের কম করোনার দৈনিক সংক্রমণ, বাংলায় সুস্থতার হারে স্বস্তি
টানা ছ-দিন হাজারের কম দৈনিক সংক্রমণ হয়েছে বাংলায়ষ। করোনা ভাইরাসের প্রকোপে সুস্থতার হার বৃদ্ধিতে বেড়েছে স্বস্তি। সক্রিয়ের হারও কমে ১.৯ শতাংশ হয়েছে।
টানা ছ-দিন হাজারের কম দৈনিক সংক্রমণ হয়েছে বাংলায়ষ। করোনা ভাইরাসের প্রকোপে সুস্থতার হার বৃদ্ধিতে বেড়েছে স্বস্তি। সক্রিয়ের হারও কমে ১.৯ শতাংশ হয়েছে। সক্রিয়ের সংখ্যাও কমে ১৫ হাজারের সামান্য উপরে রয়েছে। দৈনিক মৃতের সংখ্যাও ১৭। তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ ফরে বাড়ল এদিন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৯৭। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১১ হাজার ২০৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৯০৩। এদিন মৃত্যু হয়েছে ১৭ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ১১ হাজার ২০৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৫ হাজার ৩০৪ জন। এদিন ৩৮৬ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৯৯৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৩৩৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৭৭ হাজার ৯৯৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৮০ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪৭ লক্ষ ১৭ হাজার ৬৮৮। ১২৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৬৩৫৩০। এদিন টেস্টিং হয়েছে ৫২৫৪১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৯০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৯০৪৮। এদিন ৮৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৭২৬২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৫ জন বেড়ে হয়েছে ৯৫১১৪। হাওড়ায় আক্রান্ত ৯৩৬৮৩। এদিন আক্রান্ত হয়েছেন ৪৮ জন। হুগলিতে ৬৪ জন বেড়ে আক্রান্ত ৮০৭৩৪ জন।












Click it and Unblock the Notifications