বাংলায় করোনার গ্রাফ কি ফের ঊর্ধ্বমুখী হচ্ছে! দৈনিক সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধিতে শঙ্কা
বাংলায় করোনার গ্রাফ কি ফের ঊর্ধ্বমুখী হচ্ছে! দৈনিক সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধিতে শঙ্কা
বাংলায় করোনার গ্রাফ কি ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে! বিগত তিনদিনের পরিসংখ্যানে করোনার গ্রাফ ওঠানামার চিত্রটা ফের ভাবাচ্ছে বাংলাকে। শুক্রবার বাংলায় দৈনিক সংক্রমণও খানিকটা বেড়েছে। আর তিনদিনে মৃতের সংখ্যাও লাফিয়ে বেড়েছে। ৬ থেকে বেড়ে একেবারে ১৬-তে করোনায় দৈনিক মৃতের সংখ্যা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৪২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২২ হাজার ১০৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮০৫৬। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। ২১ জুলাই বুধবার মৃতের সংখ্যা ছিল ৬, বৃহস্পতিবার তা বেড়ে হয়েছিল ১৩।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ২২ হাজার ১০৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১২ হাজার ০৮৯ জন। এদিন ১১৬ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮৪২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৯৪২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৯১ হাজার ৯৫৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.০২ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৩ লক্ষ ৭৬ হাজার ৩৬১। ১২৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৭০৮৪৮। এদিন টেস্টিং হয়েছে ৪৮৮৪৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৭২ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৯৯৫২। এদিন ৫৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৮৪২৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৮ জন বেড়ে হয়েছে ৯৫৬৮৩। হাওড়ায় আক্রান্ত ৯৪২১১। এদিন আক্রান্ত হয়েছেন ৪৪ জন। হুগলিতে ৫৫ জন বেড়ে আক্রান্ত ৮১৩৫৮ জন।












Click it and Unblock the Notifications