বাংলার ৬ জেলায় করোনার সংক্রমণ একক সংখ্যায়, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
বাংলার ৬ জেলায় করোনার সংক্রমণ একক সংখ্যায়, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.১৮%। এদিন সুস্থ হয়েছেন ৬৬০ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৪৬। শনিবার যা ছিল ৫৪৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪০ হাজার ২৫৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩২৫। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৬।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪০ হাজার ২৫৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯ হাজার ৭১৫ জন। এদিন ২১ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৬০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ১২ হাজার ২১৮ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৬(৩২)। উত্তর ২৪ পরগনায় ৮৮ (৭৭) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯৯০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৬০৪।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১১, ৯৮৫। মঙ্গলবার ১ জনের মৃত্যু হয়েছিল, তবে বুধবার কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৫, ৮০৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮৮৮ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ২৮ বেড়েছে।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২০, ৭৫১ জন। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৪, ৯৬২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৮৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১০ (৬), কোচবিহারে ৩৬ (৩১) , দার্জিলিং ৪৪ (৬৪), কালিম্পং ৭ (৫) , জলপাইগুড়ি ২২ (২২), উত্তর দিনাজপুরে ৫ (৮), দক্ষিণ দিনাজপুরে ৩ (৩), মালদহ ৭ (১০), মুর্শিদাবাদ ১১ (১), নদিয়া ৪০ (২১), বীরভূম ৭ (৪), পুরুলিয়া ৩ (৪), বাঁকুড়ায় ১৭ (২১), ঝাড়গ্রাম ১৪ (১৭), পশ্চিম মেদিনীপুর ২৯ (৩৮), পূর্ব মেদিনীপুর ৪৭ (৩৭), পূর্ব বর্ধমান ১৪ (১৯), পশ্চিম বর্ধমান ১৩ (২৩), হাওড়া ৩৮ (১৬), হুগলিতে ৫৭ (২৫), উত্তর ২৪ পরগনায় ৮৮ (৭৭), দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ ( ৬৩) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৮৮), দুনম্বরে রয়েছে হুগলি (৫৭), আর তিন নম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৪৮) ।

কলকাতা ছাড়াও ১৬ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ২ জনের আক্রান্তের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। একজন করে রোগীর মৃত্যু হয়েছে দার্জিলিং, কালিম্পং, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায়। এদিন কলকাতা (২৮) ছাড়াও যে সাত জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল কোচবিহার (১), মালদা (১), মুর্শিদাবাদ (৭), পূর্ব মেদিনীপুর (৩), হাওড়া (৬), হুগলি (১৯), উত্তর ২৪ পরগনা (৬)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ৯৪ হাজার ০৭৭। ১৩৪ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪৪, ০৪৪ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৪৭ শতাংশ ( মঙ্গলবার যা ছিল ১. ৪৯ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১, ৮৩, ২৬৮ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫২:৪৮।

১৮ অগাস্ট ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,৪৯, ০৭৯ জন। প্রথম ডোজ পেয়েছে ২, ৭৯, ৯৭৫ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৯,১০৪ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,৪৯, ৩১, ২২৯ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২, ৫৩, ৯৯, ৪৩৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯৫, ৩১, ৭৯৫ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ২,৫৬৯।












Click it and Unblock the Notifications