রাজ্যে করোনায় সামগ্রিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল, কলকাতা ছাড়া ৫ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি

রাজ্যে করোনায় সামগ্রিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল, কলকাতা ছাড়া ৫ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি

রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। মৃত্যুর সংখ্যাও কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। সুস্থতার হার সামান্য বেড়েছ, ৯৮.১৩%। এদিন সুস্থ হয়েছেন ৭৬৩ জন।

 একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৭৫। শনিবার যা ছিল ৭৪৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩৩ হাজার ৮০৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ২২৯। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ১৫।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৩৩ হাজার ৮০৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১০ হাজার ৪৮৫ জন। এদিন ১০০ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৬৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ০৫ হাজার ০৮৯ জন।

 কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬৮(৬৬)। উত্তর ২৪ পরগনায় ৭৭ (৯৭) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯৮০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৫৮২।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১১, ০০০। শনিবার ২ জনের মৃত্যু হয়েছিল আর রবিবার একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৫, ১৯৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮২৬ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ৮ বেড়েছে।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,১৯, ৯৩১ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৪, ০৯৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৫২ জন। গত দিনের থেকে সংখ্যাটা ১৭ কম।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৩ (৩৩), কোচবিহারে ৩৪ (৩৩) , দার্জিলিং ৬৯ (৫৭), কালিম্পং ২৯ (২৮) , জলপাইগুড়ি ৬০ (৭৬), উত্তর দিনাজপুরে ৭ (১০), দক্ষিণ দিনাজপুরে ৮ (৮), মালদহ ৩ (৪), মুর্শিদাবাদ ৩ (২), নদিয়া ৬৩ (৫০), বীরভূম ১৯ (৭), পুরুলিয়া ২ (৩), বাঁকুড়ায় ১৮ (১৫), ঝাড়গ্রাম ১৪ (১০), পশ্চিম মেদিনীপুর ৩৪ (৩৫), পূর্ব মেদিনীপুর ৩৮ (৩৭), পূর্ব বর্ধমান ১৮ (২৭), পশ্চিম বর্ধমান ৬ (৯), হাওড়া ২৬ (৩৭), হুগলিতে ৩০ (৪৩), উত্তর ২৪ পরগনায় ৭৭ (৯৭), দক্ষিণ ২৪ পরগনায় ৩৬ ( ৬২) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা( ৭৭)। দুনম্বরে রয়েছে দার্জিলিং(৬৯)। আর তিন নম্বরে নদিয়া (৬৩) ।

 ১৬ জেলায় মৃত্যুর খবর নেই

১৬ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৪ জনের আক্রান্তের মৃত্যু হয়েছে নদিয়ায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৩)। এছাড়াও কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং-এ ১ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। এদিন কলকাতা (৮) ছাড়াও যে পাঁচ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল কালিম্পং (১১), জলপাইগুড়ি (১১), দক্ষিণ দিনাজপুর (১), নদিয়া (১২), বীরভূমে (১০)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬০ লক্ষ ৯২ হাজার ১৯২। ১৩৩ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪৬, ৫৩০ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৪৫ শতাংশ ( শনিবার যা ছিল ১. ৬৪ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১,৭৮, ৮০২ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৪:৫৬।

৮ অগাস্ট ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

৮ অগাস্ট ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ২,৭১, ৮৯৬ জন। প্রথম ডোজ পেয়েছে ২, ১৯, ৭২৮ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫১,৯৬৯ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,১৯, ৪০, ১৩৫ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২, ২৮, ৭০, ০৪৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯০, ৭০, ০৮৬ জন। রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ২,০৫৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+