করোনা মোকাবিলায় অনেকটাই সতর্ক উত্তরবঙ্গ, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা

করোনা মোকাবিলায় অনেকটাই সতর্ক উত্তরবঙ্গ, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা

রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। একইসঙ্গে এদিন মৃত্যু সংখ্যাও বেড়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৭ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.২৫%। এদিন সুস্থ হয়েছেন ৭২৩ জন।

 একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭০৭। শনিবার যা ছিল ৭০০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫২ হাজার ০৭১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৫০২। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ৮।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৫২ হাজার ০৭১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ৬৫২ জন। এদিন ২৭ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭২৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ২৪ হাজার ৯১৭ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১২৮ (১২৯)। উত্তর ২৪ পরগনায় ১১৯ (১১৫) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫০১৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৬৪৬।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১৩, ৪৬৩। শনিবারের মতো রবিবারেও মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৭, ২৩৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২১৫ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ৩১ বেড়েছে।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২২, ৩৯৬ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৬, ৫৫২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৯৮ জন।

 কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৯ (৮), কোচবিহারে ১৩ (১৩) , দার্জিলিং ৩০ (৩২), কালিম্পং ১ (৯) , জলপাইগুড়ি ১৯ (১৫), উত্তর দিনাজপুরে ১ (১৫), দক্ষিণ দিনাজপুরে ৭ (১৪), মালদহ ৫ (১১), মুর্শিদাবাদ ৪ (৪), নদিয়া ৪৩ (৫৫), বীরভূম ৯ (৮), পুরুলিয়া ৫ (৩), বাঁকুড়ায় ২১ (৩০), ঝাড়গ্রাম ১২ (১৭), পশ্চিম মেদিনীপুর ৩০ (৩৫), পূর্ব মেদিনীপুর ৩২ (৩১), পূর্ব বর্ধমান ৩৮ (৯), পশ্চিম বর্ধমান ৩৫ (১১), হাওড়া ৩৯ (৪২), হুগলিতে ৫৩ (৫০), উত্তর ২৪ পরগনায় ১১৯ (১১৫), দক্ষিণ ২৪ পরগনায় ৫৪ ( ৪৪) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১১৯), দুনম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৫৪), আর তিন নম্বরে হুগলি (৫৩) ।

 ১৮ জেলায় মৃত্যুর খবর নেই

১৮ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন উত্তরবঙ্গে মৃত্যু খবর নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে মৃত্যু হয়নি। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। একজন করে রোগীর মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমান, হুগলিতে। কলকাতায় মৃত্যু হয়েছে ১ জনের। এদিন কলকাতা (৩১) ছাড়াও যে ছয় জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল বীরভূম (২), পুরুলিয়া (১), পূর্ব বর্ধমান (১৭), পশ্চিম বর্ধমান (১৯), হুগলি (৬), উত্তর ২৪ পরগনা (১৭)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ১০ হাজার ১৮৯। ১৪৫ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪৩, ১৩৩ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৬৪ শতাংশ ( শনিবার যা ছিল ১. ৫৯ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১, ৯১, ২২৪ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৫:৫৫।

১ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

১ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,৯৯, ৯৮৪ জন। প্রথম ডোজ পেয়েছে ২, ৫৩, ৯৯৬ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১,৪৫, ৯৮৮ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৪,৩০, ৯৯, ৭৮৮ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩, ০৯, ২০, ৯২২ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ২১,৭৮, ৮৬৬ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ২৭৭৬।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+