রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল, আট জেলায় বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা
রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল, আট জেলায় বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা
রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। একইসঙ্গে এদিন মৃত্যু সংখ্যাও কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.২২%। এদিন সুস্থ হয়েছেন ৬৮৮ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৫০। শনিবার যা ছিল ৬৬১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪৭ হাজার ৫৪৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৪২৩। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ৭।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪৭ হাজার ৫৪৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯ হাজার ০৭০ জন। এদিন ৩৯ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৮৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ২০ হাজার ০৫৫ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৭ (১০৯)। উত্তর ২৪ পরগনায় ৮৮ (৭৮) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫০০৩ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৬২৫।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১২, ৬৯৫। শনিবার ৩ জনের মৃত্যু হয়েছিল, রবিবার মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৬, ৬২২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০৭০ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ৭ বেড়েছে।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২১, ৬৬৭ জন। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৫, ৯২৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১১৭ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১০ (৬), কোচবিহারে ১৭ (১৯) , দার্জিলিং ৪৪ (৫২), কালিম্পং ৬ (১১) , জলপাইগুড়ি ২৪ (২২), উত্তর দিনাজপুরে ৪ (৪), দক্ষিণ দিনাজপুরে ৯ (১৬), মালদহ ৪ (৭), মুর্শিদাবাদ ৩ (৫), নদিয়া ৪৮ (৪৯), বীরভূম ৪ (৩), পুরুলিয়া ৪ (২), বাঁকুড়ায় ১৯ (২৩), ঝাড়গ্রাম ১২ (১১), পশ্চিম মেদিনীপুর ৩১ (৩১), পূর্ব মেদিনীপুর ৪১ (৩৬), পূর্ব বর্ধমান ২৮ (১৬), পশ্চিম বর্ধমান ১৫ (১৭), হাওড়া ৪৩ (৪৫), হুগলিতে ৪৬ (৫১), উত্তর ২৪ পরগনায় ৮৮ (৭৮), দক্ষিণ ২৪ পরগনায় ৫৯ ( ৪৮) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৮৮), দুনম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৫৯), আর তিন নম্বরে নদিয়া (৪৮) ।

১৮ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গের কালিম্পং-এ ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে মৃত্যু হয়নি। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ২ জনের আক্রান্তের মৃত্যু হয়েছে হুগলিতে। একজন করে রোগীর মৃত্যু হয়েছে কালিম্পং, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। এদিন কলকাতা (৭) ছাড়াও যে আট জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল দক্ষিণ দিনাজপুর (১), মালদহ (২), নদিয়া (৫), পূর্ব বর্ধমান (৮), হাওড়া (৪), হুগলি (২), উত্তর ২৪ পরগনা (৪), দক্ষিণ ২৪ পরগনা (৬)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৯ লক্ষ ৪০ হাজার ৪২৭। ১৩৯ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪১, ১১৪ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৪৮ শতাংশ ( শনিবার যা ছিল ১. ৬১ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১, ৮৮, ২২৭ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৭:৫৩।

২৯ অগাস্ট ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৫,০৫, ১৭২ জন। প্রথম ডোজ পেয়েছে ৩, ১৯, ৪৪৯ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১,৪৫, ৭২৩ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,৯১, ২০, ১৪৫ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২, ৮০, ৬৮, ৫৬৭ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ১০,৫১, ৫৭৮ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ২,৯০৬।












Click it and Unblock the Notifications