কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ ও সক্রিয় নিম্নমুখী, ২৩ জেলার করোনা-চিত্র একনজরে

কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ ও সক্রিয় নিম্নমুখী, ২৩ জেলার করোনা-চিত্র একনজরে

কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ ও সক্রিয় নিম্নমুখী হয়েছে। সক্রিয়ের সংখ্যা কমে ২২০০-র নিচে নামল শুক্রবার। বাংলার ২৩ জেলার মধ্যে শুধু ৫-৬টি জেলা নিয়ে উদ্বেগ বজায় রয়েছে। এদিন করোনা পরীক্ষা কম হয়েছে। কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ ২০০-র সামান্য উপরে। উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ ১৫০-র নিচে নেমেছে। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ ৫০-এর ঊর্ধ্বে। ১৮ বাকি জেলায় ৫০-র নিচে দৈনিক সংক্রমিত। তার মধ্যে শুধু নদিয়ায় ৫০-এর কাছাকাছি সংক্রমণ। বাকি ১৭ জেলায় ৩০-এর নিচে। ৯ জেলায় ১০-এর নিচে করোনা সংক্রমিত। করোনা পরিসংখ্যানে কলকাতার জন্য উল্লেখযোগ্য বিষয় এদিন কমল করোনা সক্রিয়ের সংখ্যা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৬৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২০৩ জন। উত্তর ২৪ পরগনায় ১৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ তিনশোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর উপরে। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২২০০-এর নিচে নেমেছে। এদিন ১৯ জন কমেছে কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৩৬৭১। এদিন কলকাতায় ২০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৬৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৬৩১১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৯২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২১৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৯৯৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৪৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৩৬৭১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩১০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৬৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০১৩৪৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৯১০৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬২ জন। হুগলিতে ৪৬ জন বেড়ে আক্রান্ত ৮৬৫৯৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৫ জন, কোচবিহারে ১০ জন, দার্জিলিংয়ে ১৭ জন, কালিম্পংয়ে ৩ জন, জলপাইগুড়িতে ৭ জন, উত্তর দিনাজপুরে ১৯ জন, দক্ষিণ দিনাজপুরে ২৬ জন, মালদহে ৪ জন, মুর্শিদাবাদে ৪ জন, নদিয়ায় ৪৩ জন, বীরভূমে ৪ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২৯ জন, ঝাড়গ্রামে ৩ জন, পশ্চিম মেদিনীপুরে ১৫ জন, পূর্ব মেদিনীপুরে ৬ জন, পূর্ব বর্ধমানে ৩০ জন, পশ্চিম বর্ধমানে ১৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+