ভোটের বাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ! একদিনে আক্রান্ত প্রায় ৪ হাজার

ভোটের বাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ! একদিনে আক্রান্ত প্রায় ৪ হাজার

ভোটের বাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার ছুঁয়েছে। সেইসঙ্গে করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে ১৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ বাংলায় আছড়ে পড়তেই ইতিমধ্যে ৬ লাফ পেরিয়ে গিয়েছেন মোট আক্রান্তের সংখ্যা। মৃত্যুও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৬৪৮ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৬ লক্ষ ২ হাজার ৮০৭ জন। এদিন ৩৬৪৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৬ হাজার ৪৫৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৩৭৮। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৬ লক্ষ ৬ হাজার ৪৫৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৮ হাজার ৬০৩ জন। এদিন ২৪৯৪ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩৬৪৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১১৪৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৭৭ হাজার ৪৭৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৫.২২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৯৪ লক্ষ ৩২ হাজার ৮১১ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১০৪৮০৯। এদিন টেস্টিং হয়েছে ৩৬১১৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৪৩ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩৯২৫০। এদিন ৯৮৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৩০৫৫৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৮৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২১৪ জন বেড়ে হয়েছে ৩৯০৬৬। হাওড়ায় আক্রান্ত ৩৮৪১২। এদিন আক্রান্ত হয়েছেন ২২৩ জন। হুগলিতে ২১২ জন বেড়ে আক্রান্ত ৩১১১১ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+