করোনা পরীক্ষা বাড়াতেই বাংলায় সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী! ১.৫-এর নিচে সংক্রমণ হার
করোনা পরীক্ষা বাড়াতেই বাংলায় সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী! ১.৫-এর নিচে সংক্রমণ হার
করোনার পরীক্ষা বাড়াতেই বাংলায় সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী! তবে একটাই স্বস্তি যে ১.৫-এর নিচে নেমে গিয়েছে সংক্রমণের হার। করোনার দৈনিক সংক্রমণ ফের বেড়ে ৬০০-র উপরে উঠে গেল মঙ্গলবার। গত তিন দিন ধরে নমুনা পরীক্ষা কমার পর এদিন ফের তা বেড়ে ৪০ হাজারের উপরে ওঠে। পরীক্ষা বৃদ্ধির ফলে করোনার দৈনিক সংক্রমণ বাড়লেও এদিন সংক্রমণের হার কমে গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১৩। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৪ হাজার ১০৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩৮৩। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা এদিন বেড়ে ৬০০-র গণ্ডি টপকালেও স্বস্তি সংক্রমণে হারে। টেস্টিং বাড়লেই ককরোনা বাড়ছে, কমালেই কমছে। মাস খানেকেরও বেশি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪৪ হাজার ১০৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯ হাজার ২১৭ জন। এদিন ১১৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬১৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭২০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ১৬ হাজার ৫০৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২১ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৭ লক্ষ ৩০ হাজার ৫৫৫। ১৩৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৮৫৮৯৫। এদিন টেস্টিং হয়েছে ৪১২৬২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৪৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১২১৮০। এদিন ৯৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২১২২৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৫ জন বেড়ে হয়েছে ৯৭৩৭৩। হাওড়ায় আক্রান্ত ৯৫৩০১। এদিন আক্রান্ত হয়েছেন ৩৮ জন। হুগলিতে ৩৫ জন বেড়ে আক্রান্ত ৮২৬৬১ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
সোমবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমণ বাংলার ২ জেলায়। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় ৫০ বা তার বেশি আক্রান্ত হয়েছেন করোনায়। দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ এদিন ৫০-এর নিচে। এদিন কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সবার উপরে সংক্রমিতের সংখ্যা প্রায় ১০০-র দোরগোড়ায়। সবথেকে কম সংক্রমণ ৩ জন মুর্শিদাবাদে। ৫ জেলায় ১০০ নিচে সক্রিয়।












Click it and Unblock the Notifications