বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ২৫০০-র উপরে, সক্রিয়ের সংখ্যা ২৫ হাজার পার

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের ২৫০০-র উপরে উঠে গেল। সোমবার করোনার দৈনিক সংক্রমণের হার ২১ শতাংশের ঊর্ধ্বে উঠে গেলেও দৈনিক সংক্রমণ কমে ২০০০-এর নীচে নেমেছিল।

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের ২৫০০-র উপরে উঠে গেল। সোমবার করোনার দৈনিক সংক্রমণের হার ২১ শতাংশের ঊর্ধ্বে উঠে গেলেও দৈনিক সংক্রমণ কমে ২০০০-এর নীচে নেমেছিল। এদিন সংক্রমণের হার কমলেও সংক্রমণ বাড়ল। বাড়ল মৃতের সংখ্যাও। উদ্বেগ বাড়িয়ে সক্রিয়ের সংখ্যা ২৫ হাজারের গণ্ডি পেরিয়ে গেল মঙ্গলবার।

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ২৫০০-র উপরে, সক্রিয় ২৫ হাজার

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬৫৯। গতদিনের তুলনায় এই সংখ্যাটা হাজারেরও কম। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৫৬ হাজার ২৮৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২১২৫১। এদিন বাংলায় পাঁচ জনের প্রাণ কেড়েছে ঘাতক করোনা।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ৫৬ হাজার ২৮৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৫৮৮০ জন। দৈনিক আক্রান্ত ২৬৫৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৯৮৩ জন। মোট করোনা মুক্ত হলেন ২০ লক্ষ ৯ হাজার ১৫৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৭১ শতাংশ। আর এদিন করোনামুক্তের প্রায় তিন গুণ সংক্রমণ হয়েছে।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫৭ লক্ষ ১৮ হাজার ৫৭৮। এদিন টেস্টিং হয়েছে ১৪ হাজার ৪০৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১৮.৪৬ শতাংশ। সংক্রমণের হার বাড়তে বাড়তে ২০ শতাংশে আশেপাশে পৌঁছে গেল বাংলায়।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৯৫ হাজার ৭২৫ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ১৭৬ জনের। আর দ্বিতীয় ডোজ ৬ কোটি ৩৮ লক্ষ ১৫ হাজার ১৭২ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৪১ লক্ষ ৯৯ হাজার ৭৪২ জন।

কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ২৫৮৮০ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ২৫২৭০ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৬১০ জন। এ দিন করোনা সক্রিয়ের সংখ্যা বেড়েছে মাত্র ১৬৭১ জন।

সুস্থ হওয়ার পথে এগিয়ে গিয়েছিল বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলা। এখন আবার দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এদিন বাংলার ২৩ জেলায় মোট সংক্রমণ ২৬৫৯। গতকাল এই সংখ্যাটা ছিল ১৯১৫। গতকাল টেস্টিং হয়েছিল ৯ হাজার। সেই নিরিখে এদিন পরীক্ষা বেড়ে হয়েছে ১৪ হাজার। ফলে বেড়েছে সংক্রমণ। তবে সংক্রমণ হার কমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+