ভোটের মরশুমে করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, গত ২৪ ঘণ্টায় বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা

বাংলায় মাত্র তিন হাজারের সামান্য উপরে রয়েছে করোনা সক্রিয়ের সংখ্যা। কিন্তু শুক্রবার উদ্বেগ বাড়িয়ে বাড়ল করোনা সক্রিয়। এতদিন করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমছিল।

বাংলায় মাত্র তিন হাজারের সামান্য উপরে রয়েছে করোনা সক্রিয়ের সংখ্যা। কিন্তু শুক্রবার উদ্বেগ বাড়িয়ে বাড়ল করোনা সক্রিয়। এতদিন করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমছিল। এদিনের দৈনিক সংক্রমণ বৃদ্ধিতে করোনাজয়ীর সংখ্যাকেও ছাপিয়ে গেল। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত মাত্র একজন।

ভোটের মরশুমে করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, বাড়ল সক্রিয়

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৭৭ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭৭ হাজার ৫১১ জন। এদিন ২৭৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার ৭৮৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৮৭। এদিন মৃত্যু হয়েছে ১ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭৭ হাজার ৭৮৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ১৩৩ জন। এদিন ২৩ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৫৩ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬৪ হাজার ৩৮৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬৮ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৭ লক্ষ ৮৭ হাজার ৯৬১ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৭৬৪৪। এদিন টেস্টিং হয়েছে ১৯৩৭৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৫৭ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩০৩০৮। এদিন ৮৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৩৮২০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন বেড়ে হয়েছে ৩৭৩৩৮। হাওড়ায় আক্রান্ত ৩৬০৫৪। এদিন আক্রান্ত হয়েছেন ২৬ জন। হুগলিতে ১৪ জন বেড়ে আক্রান্ত ২৯৭৪২ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+