পুজোর শুরুতেই স্বস্তি করোনা সংক্রমণে, বাংলায় করোনামুক্তের সংখ্যা সাড়ে ১৫ লক্ষ পার

পুজোর শুরুতেই স্বস্তি করোনা সংক্রমণে, বাংলায় করোনামুক্তের সংখ্যা সাড়ে ১৫ লক্ষ পার

পুজোর শুরুতেই স্বস্তির খবর করোনা পরিসংখ্যানে। বাংলায় ৫ দিন পর ৬০০-য় নামল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। বাংলার করোনা গ্রাফ পুজোর মুখে ঊর্ধ্বমুখী হয়েছিল। টানা পাঁচদিন ধরে ৭৫০ থেকে ৮০০-র মধ্যে সংক্রমণ হয়েছে বাংলায়। পুজোর দিনগুলিতে বাংলা কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে মহাষষ্ঠী পার করল স্বস্তিতেই। তবে বাংলার দৈনিক করোনা সংক্রমণ কমলেও নয়, সংক্রমণের হার ঊর্ধ্বমুখীই রয়েছে। সপ্তাহ পেরিয়েও সংক্রমিতের হার ২-এর উপরে থাকল।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭৬ হাজার ৯৪৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৯১৪। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.৩২ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা কমলেও টেস্টিং হয়েছে অনেক কমল, তাই সংক্রমণের হার বেড়ে ফের ২-এর উপরে উঠল।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৭৬ হাজার ৯৪৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৬৪৯ জন। এদিন একজনও বাড়েনি বা কমেনি সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬০৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৯৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৫০ হাজার ৩৮০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৫ লক্ষ ৩৩ হাজার ৪৭৭। ১৪৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০৫৯২৮। এদিন টেস্টিং হয়েছে ১৬১১৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.৩২ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৮১৬৩। এদিন ১৪৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৬৬৪৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪২ জন বেড়ে হয়েছে ৯৯৬৯৯। হাওড়ায় আক্রান্ত ৯৭৪৭৪। এদিন আক্রান্ত হয়েছেন ৪৮ জন। হুগলিতে ৩৪ জন বেড়ে আক্রান্ত ৮৪৯৩৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে সংক্রমণ কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন কালিম্পং, উত্তর দিনাজপুর ও পুরুলিয়ায়। ৮ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ৫০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২৪ জন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+