করোনার দৈনিক সংক্রমণ ১৪ হাজারের নিচে, সক্রিয়ের সংখ্যা কমে ১৯ হাজার বাংলায়

করোনার দৈনিক সংক্রমণ আরও কমে ১৪ হাজারের নিচে নাম। সক্রিয়ের সংখ্যাও তালমিলিয়ে কমছে। শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় আর ১৯ হাজারের সামান্য বেশি করোনা সক্রিয়ের সংখ্যা।

করোনার দৈনিক সংক্রমণ আরও কমে ১৪ হাজারের নিচে নাম। সক্রিয়ের সংখ্যাও তালমিলিয়ে কমছে। শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় আর ১৯ হাজারের সামান্য বেশি করোনা সক্রিয়ের সংখ্যা। স্বস্তি দিয়ে দৈনিক মৃতের সংখ্যাও কমে ২১-এ নেমেছে। বাড়ছে সুস্থতার হার ও করোনাজয়ীর সংখ্যা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৩৯১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪ হাজার ৯৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৭৭৯। এদিন মৃত্যু হয়েছে ২১ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪ হাজার ৯৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৯ হাজার ২৮০ জন। এদিন ৪৪৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৩৯১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৮১৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৬৭ হাজার ৩৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৫৪ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪৩ লক্ষ ৭৭ হাজার ৮৬০। ১২৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৫৯৭৫৪। এদিন টেস্টিং হয়েছে ৫২৭৬১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ২.৬৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৮৪৮৩। এদিন ১২৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৬৫১২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৬৬ জন বেড়ে হয়েছে ৯৪৭৮০। হাওড়ায় আক্রান্ত ৯৩৩০৭। এদিন আক্রান্ত হয়েছেন ৭২ জন। হুগলিতে ৮০ জন বেড়ে আক্রান্ত ৮০২৯৭ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+