বাংলায় করোনার দৈনিক সংক্রমণ নামল ৫০০-য়! সংক্রমণের হার কমে ১.৫ শতাংশের নীচে
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ নামল ৫০০-য়! সংক্রমণের হার কমে ১.৫ শতাংশের নীচে
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ আরও কমল। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে দৈনিক সংক্রমণ নেমেছে ৫০০-য়! সংক্রমণের হারও কমে ১.৫ শতাংশের নীচে এসে গিয়েছে। বাংলায় করোনার গ্রাফ নিম্নমুখী হয়েছে। ফেব্রুয়ারিতে এসে। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০-এর নীচে নামলেও তা উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১০ হাজার ৯০১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১০১৭। এদিন মৃত্যু হয়েছে ২৭ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ১.৪২ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১০ হাজার ৯০১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১২ হাজার ৬৪৩ জন। এদিন ৮৪১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫১২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৩২৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৭৭ হাজার ২৪১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩৩ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ৬৩ হাজার ৬৪৫। ১৬২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৬৪০৪১। এদিন টেস্টিং হয়েছে ৩৫৯৪৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৪২ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৬৬ হাজার ৩৯৫ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৯ হাজার ০৭৩। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ৪৮৪ জন। বুস্টার ডোজ পেয়েছেন ২৫ হাজার ৮৩৮। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ৫৪ লক্ষ ৪৯ হাজার ১ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯৪ লক্ষ ৫ হাজার ৭৫৯ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৪৬ লক্ষ ৬৫ হাজার ৩৬৪ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৩ লক্ষ ৭৭ হাজার ৮৭৮।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৬৩৮৫ এদিন ৬২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০২৩২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২৯ জন বেড়ে হয়েছে ১২৭০১৪। হাওড়ায় আক্রান্ত ১২৪৮৪২। এদিন আক্রান্ত হয়েছেন ১৮ জন। হুগলিতে ২০ জন বেড়ে আক্রান্ত ১০৭৭৬৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
রবিবারের করোনা বুলেটিন অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যায় কলকাতাকে টেক্কা দিয়ে শীর্ষে উত্তর ২৪ পরগনা। হাওড়া ও হুগলির দৈনিক সংক্রমণ ২০ জনের নীচে। আর দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ ৩০-এর নীচে। সবথেকে কম সংক্রমণ ৫ জন কালিম্পংয়ে। মাত্র চার জেলায় সংক্রমণ এক অঙ্কে।












Click it and Unblock the Notifications