টানা ছ’দিন করোনায় মৃত্যুহীন বাংলা, এক ধাক্কায় সংক্রমণ কমে অর্ধেক! ফিরল স্বস্তি
টানা ছ’দিন করোনায় মৃত্যুহীন থাকল বাংলা। সেইসঙ্গে এক ধাক্কায় সংক্রমণ কমে অর্ধেক হয়ে গেল। সেই নিরিখে বাংলার করোনা গ্রাফ অনেকটাই স্বস্তিদায়ক।
টানা ছ'দিন করোনায় মৃত্যুহীন থাকল বাংলা। সেইসঙ্গে এক ধাক্কায় সংক্রমণ কমে অর্ধেক হয়ে গেল। সেই নিরিখে বাংলার করোনা গ্রাফ অনেকটাই স্বস্তিদায়ক। বিগত দুটি করোনার দৈনিক আক্রান্ত প্রায় দ্বিগুণ বেড়েছিল। এদিন ফের পুরনো সংখ্যাল ফিরল আক্রান্তের সংখ্যা। করোনার সংক্রমণের হারও অনেকটা কমেছে বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৩১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ২৩৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৯৭। এদিন বাংলায় করোনা এদিন কোনও প্রাণ কাড়েনি। ৃকরোনায় এর আগে টানা কয়েকদিন মৃত্যুহীন ছিল। মাঝে প্রতিদিনই একজন-দুজন করে মৃত্যু হচ্ছিল। আবার স্বস্তি ফিরেছে। টানা ৬দিন করোনায় মৃত্যুহীন থেকেছে বাংলা।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৭ হাজার ২৩৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সাড়ে ৭০০-এর নীচে নেমে গিয়েছে। মাত্র ৬৮০ জন করোনা সক্রিয় রয়েছে বাংলার ২৩ জেলায়। দৈনিক আক্রান্ত ৩১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৫ হাজার ৩৫৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৯২ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ১৪ হাজার ৫৬০। রাজ্যের ২৩ জেলার সমস্ত ল্যাবরেটরি মিলিয়ে এদিন টেস্টিং হয়েছে ৯২৫৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৩৩ শতাংশ।
করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৮ হাজার ৪৭৩ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ৯ লক্ষ ৩ হাজার ৫৯৫ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৯৮ লক্ষ ৩৬ হাজার ২ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৮ লক্ষ ১৮ হাজার ২০১ জন।
কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৬৮০ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ৬১৫ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৬৫ জন। এই ৬৫ জন করোনা মুক্ত হলেই করোনায় মৃত্যুর ঝুঁকি একেবারে কমে যাবে বাংলায়। টানা ছ'দিন মৃত্যুহীন থেকেছে বাংলা।
সুস্থ হওয়ার পথে বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা। এদিন দৈনিক করোনা সংক্রমণ ফের নিম্নমুখী হল। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সমস্ত জেলাতেই দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০-এর নীচে। এদিন ২৩ জেলায় সংক্রমণ ৩১ জন। গড়ে ১ জনের একটু বেশি । তবে অনেক জেলা থেকেছে সংক্রমণহীন, অনেক জেলায় একাধিক সংক্রমিত হয়েছেন এক দিনে।












Click it and Unblock the Notifications