বাংলায় করোনা দৈনিক সংক্রমণে ফের আতঙ্ক, সক্রিয়ের সংখ্যা ছাড়াল সাড়ে ৩ হাজারের গণ্ডি

বাংলায় করোনা দৈনিক সংক্রমণ গতদিনের তুলনায় একটু কমলেও স্বস্তি মিলল না। কারণ সংক্রমণের হার ঊর্ধ্বমুখীই রইল। সংক্রমণের হার ৭ শতাংশের ঊর্ধ্বে।

বাংলায় করোনা দৈনিক সংক্রমণ গতদিনের তুলনায় একটু কমলেও স্বস্তি মিলল না। কারণ সংক্রমণের হার ঊর্ধ্বমুখীই রইল। সংক্রমণের হার ৭ শতাংশের ঊর্ধ্বে। সবথেকে উদ্বেগ সক্রিয়ের সংখ্যা নিয়ে। সক্রিয়ের সংখ্যা বাংলায় ফের সাড়ে তিন হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। এদিন করোনা কাড়ল দু-জনের প্রাণ।

বাংলায় করোনা দৈনিক সংক্রমণে ফের আতঙ্ক, সক্রিয় বাড়ছে লাফিয়ে

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫৭। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ২৪ হাজার ২৪৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২১২১৪। এদিন বাংলায় এক জনের প্রাণ কেড়েছে ঘাতক করোনা। ৃকরোনা রাজ্যে ফের অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এদিন দুজনের প্রাণ কেড়েছে করোনা।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ২৪ হাজার ২৪৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৪৮০ জন। দৈনিক আক্রান্ত ২২৪ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৯ হাজার ৫৫০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৭৮ শতাংশ। আর এদিন করোনামুক্তের থেকে তিন গুণেরও বেশি করোনা সংক্রমণ হয়েছে।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ৫ হাজার ৯৫৭। এদিন টেস্টিং হয়েছে ৯ হাজার ৩২৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৭.০৪ শতাংশ। সংক্রমণের হার মাত্র চারদিনে দ্বিগুণ বেড়েছে। সাড়ে তিন থেকে বেড়ে সাতের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৬৮ হাজার ৫৬৮ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ২৫ লক্ষ ৬৯ হাজার ৫৭৬ জনের। আর দ্বিতীয় ডোজ ৬ কোটি ৩২ লক্ষ ৩২ হাজার ২৮৬ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৩৪ লক্ষ ৬৪ হাজার ৬১১ জন।

কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৩৪৮০জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ৩৩৬৯ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ১১১ জন। মাত্র চার দিনে মধ্যে করোনা সক্রিয়ের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে।

সুস্থ হওয়ার পথে এগিয়ে গিয়েছিল বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলা। এখন আবার দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এদিন বাংলার ২৩ জেলায় মোট সংক্রমণ ৬৫৭। গতকাল এই সংখ্যাটা ছিল ৭৪৫। তবে গতকাল টেস্টিং হয়েছিল বেশি। সংক্রমণের হার তাই বেশি ছিল। এদিন গতকালের থেকে কম পরীক্ষা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+