করোনা মুক্ত হচ্ছে বাংলা, চারদিন মৃত্যুহীন থাকার পর সংক্রমণের হারও নামল ০.৫০ শতাংশে

টানা চারদিন মৃত্যুহীন থাকল বাংলা। করোনামুক্ত হওয়ার পথে বাংলায় সংক্রমণের হার নামল ০.৫০ শতাংশের নীচে। পাঁচদিন আগে দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০০-র নীচে।

টানা চারদিন মৃত্যুহীন থাকল বাংলা। করোনামুক্ত হওয়ার পথে বাংলায় সংক্রমণের হার নামল ০.৫০ শতাংশের নীচে। পাঁচদিন আগে দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০০-র নীচে। এদিন সেই সংক্রমণ ১০০-র ঠিক উপরেই। বুধবার থেকে রাজ্য করোনায় মৃত্যুহীন থেকেছে। সেই ধারা এদিনও অব্যাহত। সেটাই সবথেকে স্বস্তি দিয়েছে বাংলাকে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ১০২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৫ হাজার ৭৭২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৭৮। এদিনও মৃত্যুহীন থেকেছে বাংলা। পরপর চারদিন একই ছবি স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ০.৪৪ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৫ হাজার ৭৭২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ হাজার ৭০৩ জন। এদিন ৪৬ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১০২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৪৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯২ হাজার ৮৯১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৮৬ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৩ লক্ষ ৩১ হাজার ১৮২। ১৬৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৭০৩৪৬। এদিন টেস্টিং হয়েছে ২৩২৭৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৪৪ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৯৫ হাজার ৮২৯ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১৪ হাজার ৯৭৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ১৬০ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৯ হাজার ৬৯৪ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ৯৮ লক্ষ ২৭ হাজার ৫৪৬ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯৭ লক্ষ ২৮ হাজার ৯৬০ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৮৪ লক্ষ ৫০ হাজার ৮১৭ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৬ লক্ষ ৪৭ হাজার ৭৬৯ জন।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৭১৭২ এদিন ১৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০৩০৯৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন বেড়ে হয়েছে ১২৭৩৩৮। হাওড়ায় আক্রান্ত ১২৫০৬৩। এদিন আক্রান্ত হয়েছেন ২ জন। হুগলিতে ৩ জন বেড়ে আক্রান্ত ১০৭৯৬৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী কলকাতা ও দুই ২৪ পরগনা বাদে বাকি ২০ জেলায় দৈনিক সংক্রমণ ১০-এর নীচে। সবথেকে বেশি ১৮ জন সংক্রমণ কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কালিম্পং জেলায় কোনও সংক্রমিত নেই টানা তিনদিন। এক জেলা সংক্রমণমুক্ত থাকল। ২০ জেলায় সংক্রমণ এক অঙ্কে। ১০-এর উপরে তিন জেলার সংক্রমণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+