বাংলা করোনামুক্ত হওয়ার পথে! দৈনিক সংক্রমণ কমে মাত্র ৬৮, মৃত্যু হল একজনের

বাংলা করোনামুক্ত হওয়ার পথে! দৈনিক সংক্রমণ কমে মাত্র ৬৮, মৃত্যু হল একজনের

টানা চারদিন মৃত্যুহীন থাকার পর রবিবার দুজনের মৃত্যু হয়েছিল। তারপর সোমবার মৃত্যুহীন ছিল। মঙ্গলবার ফের বাংলায় করোনা কাড়ল একজনের প্রাণ। বাংলায় দৈনিক সংক্রমণ নেমে গিয়েছে ৭০-র নীচে। সংক্রমণের হার মাত্র ০.৩২ শতাংশ। মঙ্গলবারের পরিসংখ্যান দেখাচ্ছে, বাংলা প্রায় করোনামুক্ত হওয়ার পথে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৬৮। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৫ হাজার ৯৮০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৮১। এদিন বাংলায় মৃত্যু হয়েছে ১ জনের। পরপর চারদিন করোনায় মৃত্যুহীন বাংলা স্বস্তি দিয়েছিল রাজ্যবাসীকে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৫ হাজার ৯৮০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দেড় হাজারের সামান্য বেশি। দৈনিক আক্রান্ত ৬৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১০৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৩ হাজার ২৫০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৮৭ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৩ লক্ষ ৮৭ হাজার ৯৮২। ১৬৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। এদিন টেস্টিং হয়েছে ২১১৮১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৩২ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৯৫৩ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬ কোটি ৯৭ লক্ষ ৪৯ হাজার ৪২ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৮৬ লক্ষ ৮০ হাজার ৮৬০ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৬ লক্ষ ৬৪ হাজার ৪৪৫ জন।

কত জন সক্রিয় কে কোথায়

কত জন সক্রিয় কে কোথায়

বাংলায় মোট করোনা সক্রিয়দের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ১৪৩১ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে রয়েছেন ২ জন। আর হাসপাতালে রয়েছেন মাত্র ১১৬ জন। এই ১১৬ জন করোনা মুক্ত হলেই মৃত্যুর ঝুঁকি একেবারে কমে যাবে বাংলায়।

সুস্থ হওয়ার পথে বাংলা

সুস্থ হওয়ার পথে বাংলা

করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে বাংলা। এখন করোনা সংক্রমণ নেমেছে মাত্র ৬৮-তে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সমস্ত জেলাতেই দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০-এর নীচে। এখন ২৩ জেলায় মাত্র সংক্রমণ ৬৮। গড়ে তিনজন করে। অনেক জেলা থেকেছে সংক্রমণহীন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+