বাংলার ৭ জেলায় করোনার সংক্রমণ চড়ছে, ৭ জেলায় ১০-এরও কম, পরিসংখ্যান একনজরে

বাংলার ৭ জেলায় করোনার সংক্রমণ চড়ছে, ৭ জেলায় ১০-এরও কম, পরিসংখ্যান একনজরে

বাংলার ৭ জেলায় করোনার সংক্রমণ চড়ছে। কলকাতা-সহ শহরতলির ৬ জেলা এবং দার্জিলিংয়ের করোনা সংক্রমণ ফের বাড়ল। সাত জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৫০-এর ঊর্ধ্বে। তার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১২০-০র উপরে। আবার সাত জেলায় ১০-এরও কম করোনার দৈনিক সংক্রমণও এই বাংলায়। মাত্র ১ জন করে করোনা আক্রান্ত হয়েছে উত্তর দিনাজপুর ও পুরুলিয়ায়। আর মুর্শিদাবাদে এদিন করোনা আক্রান্ত ৩ জন। তিন জেলাতেই করোনা সক্রিয়ের সংখ্যা ৪০-এর নিচে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৩০ জন। উত্তর ২৪ পরগনায় ১২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ ১২৫-র আশেপাশে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে সামান্য এগিয়ে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৫৭৪০। এদিন কলকাতায় ১৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৫১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৯৩৭৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩১৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৪৪০৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৭০২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৮৬৩৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৬৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৫ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮৭৯৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬৬০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫২ জন। হুগলিতে ৫১ জন বেড়ে আক্রান্ত ৮৪০৭৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৮ জন, কোচবিহারে ১৩ জন, দার্জিলিংয়ে ৫২ জন, কালিম্পংয়ে ৪ জন, জলপাইগুড়িতে ২৬ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১২ জন, মালদহে ৪ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৫৭ জন, বীরভূমে ১২ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১৫ জন, ঝাড়গ্রামে ৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৩২ জন, পূর্ব মেদিনীপুরে ৩৫ জন, পূর্ব বর্ধমানে ২০ জন, পশ্চিম বর্ধমানে ২৬ জন আক্রান্ত হয়েছেন এদিন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+