কলকাতার করোনা সংক্রমণ বাড়লেও, উত্তর ২৪ পরগনায় পতন, জেলাওয়াড়ি পরিসংখ্যান
কলকাতার করোনা সংক্রমণ বেড়ে ফের ২০০-র কাছে পৌঁছে গেলেও, শনিবার উত্তর ২৪ পরগনার করোনা আক্রান্তের সংখ্যা দীর্ঘদিন পর নামল ১০০-র নিচে।
কলকাতার করোনা সংক্রমণ বেড়ে ফের ২০০-র কাছে পৌঁছে গেলেও, শনিবার উত্তর ২৪ পরগনার করোনা আক্রান্তের সংখ্যা দীর্ঘদিন পর নামল ১০০-র নিচে। অন্যান্য জেলার পরিসংখ্যানও অনেকটাই নিয়ন্ত্রণে। এদিন বাংলার ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ হয়েছে। ৬ জেলায় সক্রিয় ১০০-র নিচে। তার মধ্যে চার জেলায় ৫০-এর নিচে সক্রিয়ের সংখ্যা।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় সক্রিয়ের সংখ্যা কমে ২১০০-র কাছাকাছি পৌঁছে গেলেও এদিন করোনার দৈনিক সংক্রমণ বেড়ে প্রায় ২০০ হল। কলকাতায় সক্রিয়ের সংখ্যা ২১১৪। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয়ও এদিন ২৭ কমে ১৪০০-র নিচে নেমেছে। তবে উত্তর ২৪ পরগনায় স্বস্তি এনেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দীর্ঘদিন পর ১০০-র নিচে নেমেছে করোনার দৈনিক সংক্রমণ। হাওড়ার করোনা সক্রিয় কমে ৬০০-র নিচে নেমেছে ফের। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় করোনা সক্রিয় কমে যথাক্রমে ৬৪২ ও ৫৯২। হুগলিতে করোনা সক্রিয় বেড়ে ৬২৬। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ২৭৯ নদিয়ায়। সর্বনিম্ন ২৪ পুরুলিয়ায়। ১০০-র নিচে করোনা সক্রিয় ৬ জেলায়। ৯ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৩ জেলায়।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬২১। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৮৫ জন। উত্তর ২৪ পরগনায় ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ এজদিন গতদিনের তুলনায় অনেকটা বেড়ে ২০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে এবার। উত্তর ২৪ পরগনার সংকর্মণ ১০০-র নিচে।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৯৫৯৭। এদিন কলকাতায় ১৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২৫৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২২২২৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১১৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭১ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৩৮৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯১ জন। মৃত্যু হয়েছে মোট ৪৯৪৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৭৫৩৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৮১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৪ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৩০৯৬ জন। হাওড়ায় আক্রান্ত ১০০৭২২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৫ জন। হুগলিতে ৫০ জন বেড়ে আক্রান্ত ৮৮৩৪৬ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৩ জন, কোচবিহারে ১৫ জন, দার্জিলিংয়ে ২৬ জন, কালিম্পংয়ে ৭ জন, জলপাইগুড়িতে ১৪ জন, উত্তর দিনাজপুরে ৫ জন, দক্ষিণ দিনাজপুরে ১০ জন, মালদহে ১৩ জন, মুর্শিদাবাদে ১০ জন, নদিয়ায় ২৪ জন, বীরভূমে ১১ জন, পুরুলিয়ায় ৪ জন, বাঁকুড়ায় ১৭ জন, ঝাড়গ্রামে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১১ জন, পূর্ব মেদিনীপুরে ৬ জন, পূর্ব বর্ধমানে ৯ জন, পশ্চিম বর্ধমানে ১৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications