করোনার উদ্বেগ শুধু কলকাতা-উত্তর ২৪ পরগনায়, ৬ কোটি টিকাদানের রেকর্ডই ভরসা পুজোর বাংলায়
করোনার উদ্বেগ শুধু কলকাতা-উত্তর ২৪ পরগনায়, ৬ কোটি টিকাদানের রেকর্ডই ভরসা পুজোর বাংলায়
করোনার দৈনিক সংক্রমণ বাংলায় কমলেও, উদ্বেগ শুধু কলকাতা-উত্তর ২৪ পরগনার পরিসংখ্যানে। উৎসবের মরশুমে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনার বাড়বাড়ন্ত সত্ত্বেও ৬ কোটি টিকাদানের রেকর্ডই ভরসা বাংলার। পুজোর মুখে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা বাড়লেও, বাংলায় টিকাদানের পরিসংখ্যান সাহস জোগাচ্ছে উৎসবের মরশুমে। মঙ্গলবার বাংলায় মোট টিকাদানের সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেল।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬১৯। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১২৬ জন। উত্তর ২৪ পরগনায় ১১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ এদিন ১০০-র উপরে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে অনেকটাই এগিয়ে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৭২১৮। এদিন কলকাতায় ১২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৮০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১০৭২৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪১৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৫৮৮৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৫ জন। মৃত্যু হয়েছে মোট ৪৭৪১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৯৮৯৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৪৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৯৩৭৬ জন। হাওড়ায় আক্রান্ত ৯৭১০৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৬ জন। হুগলিতে ৪৫ জন বেড়ে আক্রান্ত ৮৪৬৩৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৬ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ২৮ জন, কালিম্পংয়ে ২ জন, জলপাইগুড়িতে ১১ জন, উত্তর দিনাজপুরে ২ জন, দক্ষিণ দিনাজপুরে ১০ জন, মালদহে ৭ জন, মুর্শিদাবাদে ৭ জন, নদিয়ায় ৩৯ জন, বীরভূমে ৫ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ১০ জন, ঝাড়গ্রামে ১১ জন, পশ্চিম মেদিনীপুরে ২৩ জন, পূর্ব মেদিনীপুরে ২৫ জন, পূর্ব বর্ধমানে ২১ জন, পশ্চিম বর্ধমানে ১১ জন আক্রান্ত হয়েছেন এদিন।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার ৫২০ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ লক্ষ ২২ হাজার ৩৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৪৮১ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৫ কোটি ৯৩ লক্ষ ৩২ হাজার ২৮ জনের। প্রথম ডোজ ৪ কোটি ২২ লক্ষ ৩০ হাজার ১৭২। আর দ্বিতীয় ডোজ ১ কোটি ৭১ লক্ষ ১ হাজার ৮৫৬।












Click it and Unblock the Notifications