কলকাতায় করোনা উদ্বেগের মধ্যেই জেলায় স্বস্তির ছবি! সংক্রমণের পরিসংখ্যান একনজরে
কলকাতা ও শহরতলির জেলা ছাড়া অন্যান্য অংশ কমছে করোনার প্রকোপ। পুজোর ঠিক আগে করোনার উদ্বেগ বাড়ছে শুধু কলকাতা ও সংলগ্ন পাঁ জেলায়। কলকাতায় এক লাফে দৈনিক সংক্রমণ বেড়ে ১৬০ ছাড়িয়ে গিয়েছে শনিবার।
কলকাতা ও শহরতলির জেলা ছাড়া অন্যান্য অংশ কমছে করোনার প্রকোপ। পুজোর ঠিক আগে করোনার উদ্বেগ বাড়ছে শুধু কলকাতা ও সংলগ্ন পাঁ জেলায়। কলকাতায় এক লাফে দৈনিক সংক্রমণ বেড়ে ১৬০ ছাড়িয়ে গিয়েছে শনিবার। তালমিলিয়ে বাড়ছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ার করোনা গ্রাফ। কলকাতা-উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ একশোর উপরে। তবে স্বস্তির ছবিও রয়েছে। সাত জেলায় ১০-র নিচে সংক্রমণ। আবার ২০ নিচে সংক্রমণ ১২ জেলায়। ৮ জেলায় সক্রিয়ের সংখ্যা ১০০-র নিচে নেমে গিয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৭৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৬২ জন। উত্তর ২৪ পরগনায় ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ এদিন ১২৫-র উপরে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে অনেকটাই এগিয়ে কলকাতা।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৭৮৫২। এদিন কলকাতায় ১৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৮৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১১২৯৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪৬৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪৪ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৬৪১৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭ জন। মৃত্যু হয়েছে মোট ৪৭৫২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২০৩৯৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৬০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৫ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৯৬০৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৭৩৬৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯ জন। হুগলিতে ৫৪ জন বেড়ে আক্রান্ত ৮৪৮৬৩ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৮ জন, কোচবিহারে ১৫ জন, দার্জিলিংয়ে ৪১ জন, কালিম্পংয়ে ৩ জন, জলপাইগুড়িতে ২১ জন, উত্তর দিনাজপুরে ২ জন, দক্ষিণ দিনাজপুরে ১০ জন, মালদহে ৯ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৬৪ জন, বীরভূমে ১৩ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১৪ জন, ঝাড়গ্রামে ৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৩০ জন, পূর্ব মেদিনীপুরে ২৫ জন, পূর্ব বর্ধমানে ৩২ জন, পশ্চিম বর্ধমানে ১১ জন আক্রান্ত হয়েছেন এদিন।
করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৯ লক্ষ ৬ হাজার ৯৭৫ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭ লক্ষ ৩০ হাজার ৯০৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৭৬ হাজার ৭১ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৬ কোটি ২৮ লক্ষ ৭ হাজার ২৪০ জনের। প্রথম ডোজ ৪ কোটি ৫০ লক্ষ ৭৭ হাজার ৭৭৫। আর দ্বিতীয় ডোজ ১ কোটি ৭৭ লক্ষ ২৯ হাজার ৫৬৫।












Click it and Unblock the Notifications