কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ ফের শতাধিক, ৭ জেলায় সক্রিয় ১০০-র কম

কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ ফের ১২৫-এর উপরে। দুই জেলায় সক্রিয়ের সংখ্যাও ১৩০০-র আশেপাশে। তবে বাংলার ৭ জেলায় সক্রিয় কমে ১০০-র নিচে নেমে গিয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ ফের ১২৫-এর উপরে। দুই জেলায় সক্রিয়ের সংখ্যাও ১৩০০-র আশেপাশে। তবে বাংলার ৭ জেলায় সক্রিয় কমে ১০০-র নিচে নেমে গিয়েছে। তার মধ্যে তিন জেলা ৩৫-এর নিচে সক্রিয়ের সংখ্যা। বাংলায় ৯ জেলায় ১০-এর নিচে দৈনিক করোনা সংক্রমণ। করোনা সক্রিয়ের সংখ্যায় পুরুলিয়া, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর সবার নিচে রয়েছে। দৈনিক সংক্রমণও তিন জেলায় নিয়ন্ত্রণে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০৮। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৩৭ জন। উত্তর ২৪ পরগনায় ১২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ এদিন ১২৫-র উপরে উঠে গিয়েছে আবার। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে সামান্য এগিয়ে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৬২২৯। এদিন কলকাতায় ১৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৫৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৯৮৫২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩১৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৫০৪৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৫ জন। মৃত্যু হয়েছে মোট ৪৭১৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৯০৯৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৩৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮৯৮৮ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬৭৬৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হুগলিতে ৩৯ জন বেড়ে আক্রান্ত ৮৪২৫৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৫ জন, কোচবিহারে ১৩ জন, দার্জিলিংয়ে ৩০ জন, কালিম্পংয়ে ৫ জন, জলপাইগুড়িতে ১৯ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ৯ জন, মালদহে ৯ জন, মুর্শিদাবাদে ৪ জন, নদিয়ায় ৫৮ জন, বীরভূমে ৯ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ২৪ জন, ঝাড়গ্রামে ৫ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৯ জন, পূর্ব মেদিনীপুরে ২৮ জন, পূর্ব বর্ধমানে ২২ জন, পশ্চিম বর্ধমানে ২৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+