বাংলার ১৮ জেলায় ২০-র নিচে করোনা সংক্রমণ, কলকাতা ও উত্তর ২৪ পরগনা ১০০-র উপরে

বাংলার ১৮ জেলায় ২০-র নিচে করোনা সংক্রমণ, কলকাতা ও উত্তর ২৪ পরগনা ১০০-র উপরে

বাংলার ১৮ জেলায় ২০-র নিচে করোনা সংক্রমণ নেমে গিয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ যদিও ১০০-র উপরে। তবু মোটের উপর করোনায় স্বস্তির ছবি দেখা গেল মঙ্গলবারের পরিসংখ্যানে। বাংলার ৪ জেলায় ১ জন করে করোনা আক্রান্ত হয়েছে মাত্র। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় প্রায় সমান সমান আক্রান্ত, সেইসঙ্গে কলকাতা শহরতলির জেলাগুলিতে শুধু সংক্রমণ একটু বেশি।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতায় সক্রিয়ের সংখ্যা কমে ২১০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। এদিন সক্রিয় কমল ফের। কলকাতায় সক্রিয়ের সংখ্যা ২১১৯। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয়ও এদিন বেড়ে ১৩৮৯। এদিন ২৫ জন করোনা সক্রিয় বেড়েছে জেলায়। হাওড়ার করোনা সক্রিয় কমে ৫৩৯। হুগলির করোনা সক্রিয়ও ৬০০-র নিচে নেমে ৫৯১ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৬১৩। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ২৮৪ নদিয়ায়। সর্বনিম্ন ২২ পুরুলিয়ায়। ১০০-র নিচে করোনা সক্রিয় ৬ জেলায়। ৯ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৩ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৩৭ জন। উত্তর ২৪ পরগনায় ১২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন গতদিনের তুলনায় কমে ১৫০-এর নিচে নেমেছে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ ফের ১০০-র উপরে।

 একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৩০০৬৫। এদিন কলকাতায় ১৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২৬২ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২২৬৮৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১১৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৪১৭৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২১ জন। মৃত্যু হয়েছে মোট ৪৯৫৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৭৮৩১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৮৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৩২১৮ জন। হাওড়ায় আক্রান্ত ১০০৮২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪১ জন। হুগলিতে ৩৩ জন বেড়ে আক্রান্ত ৮৮৪৬৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ২ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ১২ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১৫ জন, উত্তর দিনাজপুরে ৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১৩ জন, মালদহে ২ জন, মুর্শিদাবাদে ১ জন, নদিয়ায় ১৩ জন, বীরভূমে ৯ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৫ জন, ঝাড়গ্রামে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১৮ জন, পূর্ব মেদিনীপুরে ১২ জন, পূর্ব বর্ধমানে ৪ জন, পশ্চিম বর্ধমানে ১০ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+