কলকাতায় করোনা দৈনিক সংক্রমণ প্রায় ১৫০, সক্রিয়ের সংখ্যা বেড়েই চলেছে ক্রমশ
কলকাতায় করোনা দৈনিক সংক্রমণ প্রায় ১৫০, সক্রিয়ের সংখ্যা বেড়েই চলেছে ক্রমশ
কলকাতায় করোনা দৈনিক সংক্রমণ প্রায় ১৫০-এর দোরগোড়ায় পৌঁছে গেল আবার। তালমিলিয়ে বাড়ছে সক্রিয়ের সংখ্যাও। উত্তর ২৪ পরগনার সংক্রমণও ১০০-র উপরে, কিন্তু নিম্নমুখী সংক্রমণ। সক্রিয়ের সংখ্যাও এদিন কমেছে উত্তর ২৪ পরগনায়। কলকাতায় সক্রিয়ের সংখ্যাও ১৩৫০-র কাছে। উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয় কমে প্রায় ১২০০। তবে বাংলার ৬ জেলায় সক্রিয় কমে ১০০-র নিচে নেমে গিয়েছে। তার মধ্যে তিন জেলা ৩৫-এর নিচে সক্রিয়ের সংখ্যা। বাংলায় ৭ জেলায় ১০-এর নিচে দৈনিক করোনা সংক্রমণ। করোনা সক্রিয়ের সংখ্যায় পুরুলিয়া, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর সবার নিচে রয়েছে। দৈনিক সংক্রমণও তিন জেলায় নিয়ন্ত্রণে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০৮। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৪৬ জন। উত্তর ২৪ পরগনায় ১১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ এদিন ১০০-র উপরে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে অনেকটাই এগিয়ে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৬৬৬৩। এদিন কলকাতায় ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৭০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১০২৪৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৪৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৫৪০৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৭২৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৯৪৬৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২১২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৯১৭৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬৯০৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪০ জন। হুগলিতে ৬৯ জন বেড়ে আক্রান্ত ৮৪৪২২ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৭ জন, কোচবিহারে ১৯ জন, দার্জিলিংয়ে ২৮ জন, কালিম্পংয়ে ৮ জন, জলপাইগুড়িতে ১৫ জন, উত্তর দিনাজপুরে ২ জন, দক্ষিণ দিনাজপুরে ১০ জন, মালদহে ২২ জন, মুর্শিদাবাদে ১ জন, নদিয়ায় ৪৩ জন, বীরভূমে ৫ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ১৫ জন, ঝাড়গ্রামে ৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৯ জন, পূর্ব মেদিনীপুরে ২৬ জন, পূর্ব বর্ধমানে ২০ জন, পশ্চিম বর্ধমানে ১০ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications