কলকাতা ও শহরতলির ৫ জেলায় করোনা সক্রিয়ের বাড়বাড়ন্ত, পরিসংখ্যানে ২৩ জেলা

কলকাতা ও শহরতলির ৫ জেলায় করোনা সক্রিয়ের বাড়বাড়ন্ত, পরিসংখ্যানে ২৩ জেলা

কলকাতা ও শহরতলির ৫ জেলায় করোনা সক্রিয়ের বাড়বাড়ন্ত অব্যাহত। কলকাতা ও শহরতলির বাইরে বাংলার ১৮ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৪০-এরও নিচে। শহরাঞ্চলে উদ্বেগ জারি হলেও গ্রামাঞ্চলে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা। কলকাতার পরিসংখ্যান ২৫০-র কাছাকাছি পৌঁছে গেল ফের। আর উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ ১৫০-র উপরে। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণও ৭০-এর ঊর্ধ্বে।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতায় সক্রিয়ের সংখ্যা ফের ২২০০ দিকে এগিয়ে যাচ্ছে। এদিন ফের সক্রিয় ১৯ জন বেড়ে ২১৯৮ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন বেড়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১৬ জন বেড়ে হয়েছে ১৩৭২। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে করোনা সক্রিয় বেড়ে যথাক্রমে ৬৭৭, ৬৫২ ও ৬৫৭। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩৫১ নদিয়ায়। সর্বনিম্ন ১৯ পুরুলিয়ায়। ১০০-র নিচে করোনা সক্রিয় ৬ জেলায়। ৬ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৫ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৭৭। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৪২ জন। উত্তর ২৪ পরগনায় ১৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ তিনশোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর উপরে। এদিন কলকাতায় ২৫০-র সমান্য নিচে এবং উত্তর ২৪ পরগনায় ১৫০-এর উপরে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৬৭১৯। এদিন কলকাতায় ২৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২০৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৩১৯৩৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৯৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২২৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩১৯৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৯৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৫৬৬৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৭২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৭৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০২২৪৬ জন। হাওড়ায় আক্রান্ত ৯৯৯৯০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৩ জন। হুগলিতে ৭৪ জন বেড়ে আক্রান্ত ৮৭৫৩৭ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ২ জন, কোচবিহারে ১০ জন, দার্জিলিংয়ে ২৩ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১৭ জন, উত্তর দিনাজপুরে ৮ জন, দক্ষিণ দিনাজপুরে ২৪ জন, মালদহে ৮ জন, মুর্শিদাবাদে ১৪ জন, নদিয়ায় ৩৬ জন, বীরভূমে ১৯ জন, পুরুলিয়ায় ৪ জন, বাঁকুড়ায় ১৮ জন, ঝাড়গ্রামে ৮ জন, পশ্চিম মেদিনীপুরে ১৩ জন, পূর্ব মেদিনীপুরে ১১ জন, পূর্ব বর্ধমানে ১৮ জন, পশ্চিম বর্ধমানে ২০ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+