কলকাতা ও শহরতলির বাইরে ১৮ জেলায় করোনার সংক্রমণ ৩০-এরও নিচে, পরিসংখ্যান একনজরে
কলকাতা ও শহরতলির বাইরে ১৮ জেলায় করোনার সংক্রমণ ৩০-এরও নিচে, পরিসংখ্যান একনজরে
কলকাতা ও শহরতলির বাইরে বাংলার ১৮ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৩০-এরও নিচে। যত উদ্বেগ কলকাতা-সহ শহরতলির ৫ জেলায়। পশ্চিমবঙ্গের এই পরিসংখ্যানে স্বস্তির ছবি প্রকাস পেলেও কলকাতা সংলগ্ন ৫ জেলার সংক্রমণ ও সক্রিয়ের সংখ্যা উদ্বেগ বাড়ছে। গ্রামাঞ্চলে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা। শহরাঞ্চলেই সমস্যা বেশি। বাংলার কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে কলকাতা-সহ ৫ জেলা।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় সক্রিয়ের সংখ্যা কমে ২১০০-র ঘরে নেমে এলেও, এদিন ফের সক্রিয় ৬ জন বেড়ে ২১৬৬ হয়েছে। তবে উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন কমেছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১৬ জন কমে হয়েছে ১৩৫৫। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে করোনা সক্রিয় বেড়ে যথাক্রমে ৬৬৩, ৬৩৬ ও ৬৭০। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩৬৫ নদিয়ায়। সর্বনিম্ন ১৬ পুরুলিয়ায়। ১০০-র নিচে করোনা সক্রিয় ৬ জেলায়। ৮ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৩ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮১৯। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৩১ জন। উত্তর ২৪ পরগনায় ১২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ তিনশোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর উপরে। এদিন তা কমে কলকাতায় ২২৫-এর সমান্য উপরে এবং উত্তর ২৪ পরগনায় ১২৫-এর উপরে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৬০০৬। এদিন কলকাতায় ২৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২০০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৮৬৪০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৬৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২২১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩১৪৯৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৮৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৫২৫৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৫৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৮৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০২০২৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৯৭৭৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭১ জন। হুগলিতে ৭৮ জন বেড়ে আক্রান্ত ৮৭৩৩৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৩ জন, কোচবিহারে ১৩ জন, দার্জিলিংয়ে ২৯ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১৭ জন, উত্তর দিনাজপুরে ৭ জন, দক্ষিণ দিনাজপুরে ২১ জন, মালদহে ১৮ জন, মুর্শিদাবাদে ৮ জন, নদিয়ায় ২৩ জন, বীরভূমে ১৩ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৯ জন, ঝাড়গ্রামে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১৫ জন, পূর্ব মেদিনীপুরে ১১ জন, পূর্ব বর্ধমানে ১৩ জন, পশ্চিম বর্ধমানে ১৯ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications