বাংলায় করোনার দৈনিক সংক্রমণ আরও কমল, করোনামুক্তের সংখ্যা প্রায় সমান-সমান
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ আরও কমল, করোনামুক্তের সংখ্যা প্রায় সমান-সমান
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ আরও কমল। কমল করোনা সংক্রমণের হারও। মৃতের সংখ্যাও বাড়েনি। সেদিক দিয়ে বাংলার করোনা পরিসংখ্যানে স্বস্তির ছবিই স্পষ্ট হয়েছে। কিন্তু বাংলায় করোনামুক্তের সংখ্যা অনেকটাই কমে আক্রান্তের সমান-সমান হয়েছে। ফলে সক্রিয়ের সংখ্যা নেমেছে যৎসামান্য।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৫ হাজার ১৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১১৭৫। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ০.৭৮ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৫ হাজার ১৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ হাজার ৯৪৪ জন। এদিন ৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২১৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২২০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯১ হাজার ৮৯৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৮৫ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪১ লক্ষ ৯৪ হাজার ৬৩২। ১৬২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৬৮৮২৯। এদিন টেস্টিং হয়েছে ২৭৪১১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৭৮ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ১০ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯ হাজার ৬১৭। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৬০৫ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৬ হাজার ৭৮৮। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ৯২ লক্ষ ১০ হাজার ৯১৭ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯৬ লক্ষ ৮২ হাজার ৬৬ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৭৯ লক্ষ ১৬ হাজার ৬৯৩ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৬ লক্ষ ১২ হাজার ১৫৮।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৭০৩৩ এদিন ৩৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০২৯৭৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন বেড়ে হয়েছে ১২৭২৮০। হাওড়ায় আক্রান্ত ১২৫০২১। এদিন আক্রান্ত হয়েছেন ২৩ জন। হুগলিতে ১৫ জন বেড়ে আক্রান্ত ১০৭৯৪৪ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
রবিবারের করোনা বুলেটিন অনুযায়ী কলকাতা ও উত্তর ২৪ পরগনা-সহ ২৩ জেলারই দৈনিক সংক্রমণ ৫০-এর নিচে। সবথেকে বেশি ৪৩ জন উত্তর ২৪ পরগনায়। কলকাতার সংক্রমণও ৪০-এর ঠিক নীচেই। আর সবথেকে কম সংক্রমণ ১ জন ৩ জেলায়। ১৭ জেলায় সংক্রমণ এক অঙ্কে নেমে গিয়েছে।












Click it and Unblock the Notifications