বাংলায় আরও কমল করোনার দৈনিক সংক্রমণ! আর সক্রিয় মাত্র সাড়ে ৬ হাজার
বাংলায় আরও কমল করোনার দৈনিক সংক্রমণ! আর সক্রিয় মাত্র সাড়ে ৬ হাজার
বাংলায় দ্রুত হারে কমছে করোনার সংক্রমণ। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী করোনার দৈনিক সংক্রমণ ৩০০-র নিচে নেমে গিয়েছে। আর সক্রিয়ের সংখ্যা নেমে এসেছে সাড়ে ৬ হাজারে। বাংলায় করোনার দৈনিক সংক্রমণের হার আর কমে ০.৮০-র নীচে নেমে গিয়েছে। মৃতের সংখ্যাও আর কমে হয়েছে ১২। করোনার তৃতীয় ঢেউ কাটিয়ে উঠছে বাংলা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৩ হাজার ৭৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১১১৯। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ০.৭৯ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৩ হাজার ৭৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৬ হাজার ৬৪৮ জন। এদিন ১০৮৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২৮১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৩৫৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৮৫ হাজার ৩০৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৬২ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৩৯ লক্ষ ৬৪ হাজার ১৩২। ১৬২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৬৬২৬৮। এদিন টেস্টিং হয়েছে ৩৫৫৯১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৭৯ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৭ হাজার ৯১৮ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩০ হাজার ১৯৪। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৩৭৩ জন। বুস্টার ডোজ পেয়েছেন ২৪ হাজার ৩৫১। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ৭৪ লক্ষ ৩৯ হাজার ৬৯০ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯৫ লক্ষ ৫০ হাজার ৭৮১ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৬৩ লক্ষ ৭৩ হাজার ৩০৬ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৫ লক্ষ ১৫ হাজার ৬০৩।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৬৬৮৭ এদিন ৩৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০২৬৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২০ জন বেড়ে হয়েছে ১২৭১৩৯। হাওড়ায় আক্রান্ত ১২৪৯১৮। এদিন আক্রান্ত হয়েছেন ১০ জন। হুগলিতে ১৫ জন বেড়ে আক্রান্ত ১০৭৮৬৩ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী কলকাতা ও উত্তর ২৪ পরগনা-সহ ২৩ জেলারই দৈনিক সংক্রমণ নামল ৫০-এর নিচে। সবথেকে বেশি ৪৬ জন উত্তর ২৪ পরগনায়। আর সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়ায়। ১১ জেলায় সংক্রমণ এক অঙ্কে নেমে গিয়েছে।












Click it and Unblock the Notifications