বাংলা টানা তিনদিন মৃত্যুহীন করোনায়, দুদিন কোনও সংক্রমণ হয়নি এক জেলায়
বাংলা টানা তিনদিন মৃত্যুহীন করোনায়, দুদিন কোনও সংক্রমণ হয়নি এক জেলায়
বাংলা টানা তিনদিন মৃত্যুহীন থাকল করোনায়। সংক্রমণের হার আরও কমে আশার আলো উঁকি দিয়েছে রাজ্যে। এখন থেকে করোনা-মুক্ত হওয়ার দিন গুণছে বাংলা। গত সোমবার ২১ মাস পর প্রথম দৈনিক সংক্রমণ ১০০-র নীচে নেমে গিয়েছিল। এখন ১০০-র ঠিক উপরেই সংক্রমণ। আর বুধবার থেকে রাজ্যের মৃত্যু সংখ্যা শূন্য। সেটাই সবথেকে স্বস্তি দিয়েছে বাংলাকে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ১২৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৫ হাজার ৬৭০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১১৭৮। এদিনও মৃত্যুহীন থেকেছে বাংলা। পরপর তিনদিন একই ছবি স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ০.৫২ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৫ হাজার ৬৭০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ হাজার ৭৪৯ জন। এদিন ২৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১২৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৫২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯২ হাজার ৭৪৩ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৮৬ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৩ লক্ষ ৭ হাজার ৯০৬। ১৬৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৭০০৮৮। এদিন টেস্টিং হয়েছে ২৩৮৮০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৫২ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৮১৮ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১৩ হাজার ৮৩৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৯৯২ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৮ হাজার ৯৮৭ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ৯৬ লক্ষ ৩১ হাজার ৭৭০ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯৭ লক্ষ ১৩ হাজার ৯৮৫ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৮২ লক্ষ ৭৯ হাজার ৬৫৭ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৬ লক্ষ ৩৮ হাজার ৭৫ জন।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৭১৫৪ এদিন ২৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০৩০৭৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন বেড়ে হয়েছে ১২৭৩২৭। হাওড়ায় আক্রান্ত ১২৫০৬১। এদিন আক্রান্ত হয়েছেন ৩ জন। হুগলিতে ৪ জন বেড়ে আক্রান্ত ১০৭৯৬৫ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী কলকাতা ও দুই ২৪ পরগনা বাদে বাকি ২০ জেলায় দৈনিক সংক্রমণ ১০-এর নীচে। সবথেকে বেশি ২৩ জন সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ২২ জন। কালিম্পং জেলায় কোনও সংক্রমিত নেই এদিন। টানা দুদিন এই জেলা সংক্রমণমুক্ত থাকল। ২০ জেলায় সংক্রমণ এক অঙ্কে। ১০-এর উপরে তিন জেলার সংক্রমণ।












Click it and Unblock the Notifications