করোনা সংক্রমণের হার দেড় শতাংশের নিচে নামল বাংলায়, পরীক্ষা বাড়িয়েও দৈনিক আক্রান্ত ৫০০
করোনা সংক্রমণের হার দেড় শতাংশের নিচে নামল বাংলায়, পরীক্ষা বাড়িয়েও দৈনিক আক্রান্ত ৫০০
করোনা সংক্রমণের হার দেড় শতাংশের নিচে নামল বাংলায়। করোনা পরীক্ষা এক লাফে দেড়গুণ বাড়ানোর পরও দৈনিক আক্রান্ত মাত্র ৫০০। করোনা সংক্রমণ এক ধাক্কায় ৫০০-র ঘরে নেমে আসায়, স্বস্তির ছবি বাংলায়। করোনা সংক্রমণে যে অনেকটাই নিয়ন্ত্রণে বাংলায় তার প্রমাণ এদিনের পরিসংখ্যান। সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৫-তে নেমে গেলেও ওইদিন করোন পরীক্ষা হয়েছিল অনেক কম।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২০ হাজার ২২৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫৬২। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৪৪ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ২০ হাজার ২২৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫৭৬ জন। এদিন ১৪ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫০৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫১২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৯৩ হাজার ৯১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩৩ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫ লক্ষ ৭১ হাজার ৩৯২। ১৫৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২২৮৫৭৭। এদিন টেস্টিং হয়েছে ৩৫২০১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৪৪ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৩২৮ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৮ হাজার ৭৭১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লক্ষ ৯৭ হাজার ৫৫৭ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৯ কোটি ৪৭ লক্ষ ৩৩ হাজার ৬৭৭ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৩৬ লক্ষ ১২ হাজার ৬২৩ জনের। আর দ্বিতীয় ডোজ ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৫৪ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩৩০০৬৫। এদিন ১৩৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩৪১৭৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪১ জন বেড়ে হয়েছে ১০৩২১৮। হাওড়ায় আক্রান্ত ১০০৮২১। এদিন আক্রান্ত হয়েছেন ৪১ জন। হুগলিতে ৩৩ জন বেড়ে আক্রান্ত ৮৮৪৬৩ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী ১৫০-এর সামান্য নিচে করোনা সংক্রমণ কলকাতায়, ১০০-র উপরে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। প্রায় কাছাকাছি সংক্রমণ দুই জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়ার সংক্রমণ ৫০-এর নিচে। বাকি সব জেলার সংক্রমণ ২০-এর নিচে। সবথেকে কম সংক্রমণ ১ জন ৪ জেলায়। ১০ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২২ জন।












Click it and Unblock the Notifications