বাংলার দৈনিক করোনা সংক্রমণ কমলেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, একনজরে পরিসংখ্যান

বাংলার দৈনিক করোনা সংক্রমণ কমলেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, একনজরে পরিসংখ্যান

বাংলার দৈনিক করোনা সংক্রমণ কমলেও সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী হল। বাংলার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় ৯০০ থেকে ৭৫০-য় নামল ঠিকই, কিন্তু টেস্টিং হল অনেক কম। করোনার পরীক্ষা কম হওয়ায় সংক্রমণের হার ফের ২.৫-এর উপরে উঠে গেল বাংলায়। শুক্রবারের করোনা বুলেটিনে করোনামুক্তের সংখ্যা আক্রান্তের তুলনায় বেশি হওয়ায় সক্রিয়ের সংখ্যা কমল অনেকটাই।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬৩। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯২০১। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.৫৩ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা ৭৬৩-তে নেমে গিয়েছে। সংক্রমণের হার একইসঙ্গে বেড়ে গিয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ১৩৭ জন। এদিন ৫৬ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৬৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮০৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৫৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৯ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯৪ লক্ষ ৯ হাজার ৯৭। ১৫০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১৫৬৫৭। এদিন টেস্টিং হয়েছে ৩০২১২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.৫৩ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৩২ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯৬ হাজার ৯১৭ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৯ হাজার ১১৫ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৮ কোটি ২ লক্ষ ৪৯ হাজার ৮২১ জনের। প্রথম ডোজ ৫ কোটি ৭৯ লক্ষ ২১ হাজার ৩৪০ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ২৩ লক্ষ ২৮ হাজার ৪৮১ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৩৬৭১। এদিন ২০৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৯৯৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৬৮ জন বেড়ে হয়েছে ১০১৩৪৪। হাওড়ায় আক্রান্ত ৯৯১০৮। এদিন আক্রান্ত হয়েছেন ৬২ জন। হুগলিতে ৪৬ জন বেড়ে আক্রান্ত ৮৬৫৯৯ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০-এর সামান্য বেশি সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১৫০-এর নিচে নেমেছে। ৫০-এর ঊর্ধ্বে করোনা সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়ায়। ৯ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২১ জন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+