বাংলায় টেস্টিং বাড়াতেই দৈনিক করোনা সংক্রমণের গ্রাফও ঊর্ধ্বমুখী হল, তবে কমল সক্রিয়
বাংলায় টেস্টিং বাড়াতেই দৈনিক করোনা সংক্রমণের গ্রাফও ঊর্ধ্বমুখী হল, তবে কমল সক্রিয়
বাংলার টেস্টিং বাড়াতেই দৈনিক করোনা সংক্রমণের গ্রাফও ঊর্ধ্বমুখী হল মঙ্গলবার। তবে কমল সক্রিয়ের সংখ্যা। বাংলার দৈনিক করোনা সংক্রমণ ফরে বেড়ে ৮৫০-এর উপরে উঠে গেল। তবে সংক্রমণের হার এদিন একটু কমেছে। মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী আক্রান্তের তুলনায় করোনামুক্তের সংখ্যা বেশি হওয়ায় সক্রিয়ের সংখ্যা কমেছে খানিকটা। নাগাড়ে করোনার সক্রিয় বেড়েছিল, তারপর রবিবার থেকে একটু একটু করে কমতে শুরু করেছে সক্রিয়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৬২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৪ হাজার ৪৯৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯১৬০। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.২০ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা ৮৫০-এর উপরে উঠে গিয়েছে। সংক্রমণের হার একটু কমায় স্বস্তি।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৯৪ হাজার ৪৯৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ১২৬ জন। এদিন ২০ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮৬২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৭১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৬৭ হাজার ২০৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৯ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার ৫২৭। ১৫০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১৪৪০৬। এদিন টেস্টিং হয়েছে ৩৯১১২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.২০ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১১ লক্ষ ৬৬ হাজার ৯৯৩ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৮ লক্ষ ৪৮ হাজার ৯৯০ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ৩ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭ কোটি ৮৮ লক্ষ ৮৫ হাজার ৭৩ জনের। প্রথম ডোজ ৫ কোটি ৭০ লক্ষ ৭ হাজার ৮৭১ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ১৮ লক্ষ ৭৭ হাজার ২০২ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২২৯৯৫। এদিন ২৪৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৯৪৮৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৮৮ জন বেড়ে হয়েছে ১০১১২৪। হাওড়ায় আক্রান্ত ৯৮৮৯২। এদিন আক্রান্ত হয়েছেন ৬১ জন। হুগলিতে ৭০ জন বেড়ে আক্রান্ত ৮৬৪১৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী ২৫০-এর কাছাকাছি সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১২৫-এর উপরে ফের। ৫০-এর ঊর্ধ্বে করোনা সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়ায়। বাকি সব জেলায় ৩৫-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়ায়। ৬ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২১ জন।












Click it and Unblock the Notifications