বাংলায় এক লাফে করোনার দৈনিক আক্রান্ত বেড়ে প্রায় ৩৫০০! তৃতীয় ঢেউ বর্ষশেষে
বাংলায় এক লাফে করোনার দৈনিক আক্রান্ত বেড়ে প্রায় ৩৫০০! তৃতীয় ঢেউ বর্ষশেষে
বাংলায় এক লাফে ১২০০ বাড়ল করোনার সংক্রমণ। দৈনিক আক্রান্ত দু-হাজার থেকে লাফিয়ে পৌঁছে গেল প্রায় সাড়ে তিন হাজারে। বিশেষজ্ঞরা এই প্রবণতা দেখে মনে করছেন, বাংলায় তৃতীয় ঢেউয় আছড়ে পড়তে চলেছে। উৎসবের বাংলায় উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে কলকাতার সংক্রমণ। করোনার ওমিক্রন হানায় ত্রস্ত বাংলা।বড়দিনের পরই বাংলায় বাড়তে শুরু করেছিল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা! বর্ষবর্ণের প্রাক্কালে শিখরে ছোঁয়ার বার্তা দিয়ে গেল করোনার দৈনিক পরিসংখ্যান।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪৫১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৭৬৪। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ৮.৪৬ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১০ হাজার ৭১০ জন। এদিন ১৯৩৪ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩৪৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৫১০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৬ লক্ষ ৮ হাজার ১১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.১৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ১৩ লক্ষ ৯১ হাজার ১৭২। ১৫৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৩৭৬৮৭। এদিন টেস্টিং হয়েছে ৪০৮১৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৮.৪৬ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৯৪ হাজার ২৯৮ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৯ হাজার ৫৮৬ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ লক্ষ ৬৪ হাজার ৭১২ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১০ কোটি ৩৫ লক্ষ ৫৩ হাজার ১৫৭ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৪৩ লক্ষ ৯৩ হাজার ৬০০ জনের। আর দ্বিতীয় ডোজ ৩ কোটি ৯১ লক্ষ ৫৯ হাজার ৫৫৭ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩৩৭৭৬৭। এদিন ১৯৫৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩৭০৯১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৯৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১২৬ জন বেড়ে হয়েছে ১০৪২৬৮। হাওড়ায় আক্রান্ত ১০২০৪৮। এদিন আক্রান্ত হয়েছেন ২৯৮ জন। হুগলিতে ১১৮ জন বেড়ে আক্রান্ত ৮৯৫৪৩ জন। পশ্চিম বর্ধমানে আক্রান্ত বেড়ে ১৩৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০০-র সামান্য নিচে করোনা সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ৫০০-র সামান্য নিচে। হাওড়ার সংক্রমণ প্রায় ৩০০ বেড়েছে। ১০০-র উপরে সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও পশ্চিম বর্ধমানে। মালদা ও নদিয়ায় ৫০-এর উপরে, বাকি সব জেলায় ৫০-র নিচে করোনা সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ২ জন আলিপুরদুয়ারে। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৯ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় কালিম্পংয়ে মাত্র ২২ জন।












Click it and Unblock the Notifications