বাংলায় করোনার দৈনিক সংক্রমণ এক লাফে বাড়ল ৫০ শতাংশ! সক্রিয় ২৫ হাজারের ঊর্ধ্বে
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ এক লাফে বাড়ল ৫০ শতাংশ! সক্রিয় ২৫ হাজারের ঊর্ধ্বে
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ এক লাফে বাড়ল ৫০ শতাংশ। সেইসঙ্গে সক্রিয় বেড়ে ২৫ হাজারের বেশি হয়েছে। করোনার উদ্বেগ ক্রমেই জাঁকিয়ে বসেছে বাংলার বুকে। মঙ্গলবার করোনা পরীক্ষাও বেড়েছে ৫০ শতাংশের বেশি। গত দিন ৩১ হাজার টেস্ট হয়েছিল। এদিন হল প্রায় ৪৮ হাজার। আর সংক্রমণ গতদিন ছিল ৬ হাজার। এদিন হল ৯ হাজার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০৭৩। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৮১০। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ১৮.৯৬ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২৫ হাজার ৪৭৫ জন। এদিন ৫২৮৯ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৯০৭৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩৭৬৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৬ লক্ষ ১৯ হাজার ১৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.২৮ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ১৫ লক্ষ ৪৬ হাজার ৯৪১। ১৫৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৩৯৪১০। এদিন টেস্টিং হয়েছে ৪৭৮৬৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১৮.৯৬ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৭৮১ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লক্ষ ৪০৭ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ লক্ষ ৪৯ হাজার ৩৭৪ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১০ কোটি ৫১ লক্ষ ৪২ হাজার ৬৫৭ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৪৬ লক্ষ ৩৫ হাজার ১৬২ জনের। আর দ্বিতীয় ডোজ ৪ কোটি ৫ লক্ষ ৭ হাজার ৪৯৫ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩৫০৯১৯। এদিন ৪৭৫৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৪১২২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৩৯১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫২৫ জন বেড়ে হয়েছে ১০৫৫২৯। হাওড়ায় আক্রান্ত ১০৪৩৫০। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯৮ জন। হুগলিতে ৪০০ জন বেড়ে আক্রান্ত ৯০৬৬৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী ৫০০০ ছুঁই ছুঁই করোনা সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১৪০০-র সামান্য নিচে। হাওড়ার সংক্রমণ বেড়েছে প্রায় ৭০০। ৪০০ দৈনিক সংক্রমণ হয়েছে হুগলিতে। ৫০০-র সামান্য উপরে সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনায়। পশ্চিম বর্ধমানের দৈনিক সংক্রমণ বাড়ল ৩০০-র উপরে। বেড়েছে অন্য জেলার সংক্রমণও। সবথেকে কম সংক্রমণ ২ জন কালিম্পংয়ে। মাত্র ২ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। এখনও ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় কালিম্পংয়ে মাত্র ২০ জন।












Click it and Unblock the Notifications