বাংলায় করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ তিনদিন ধরে ঊর্ধ্বমুখী, লাগাম সংক্রমণের হারে

বাংলায় করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ তিনদিন ধরে ঊর্ধ্বমুখী হয়েছে ফের। তবে লাগাম টানা সম্ভব হয়েছে সংক্রমণের হারে। বাংলায় করোনার দৈনিক সংক্রমণ তিনদিন ধরেই প্রায় ১০০০ ছুঁই ছুঁই।

বাংলায় করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ তিনদিন ধরে ঊর্ধ্বমুখী হয়েছে ফের। তবে লাগাম টানা সম্ভব হয়েছে সংক্রমণের হারে। বাংলায় করোনার দৈনিক সংক্রমণ তিনদিন ধরেই প্রায় ১০০০ ছুঁই ছুঁই। গতদিনের তুলনায় শুক্রবার স্বল্প হলেও কমেছে করোনার দৈনিক সংক্রমণ। টেস্টিং বেড়ে প্রায় ৫০ হাজারের গায়ে। ফলে সংক্রমণের হার নেমে এসেছে ২-এ। এদিন করোনামুক্তের সংখ্যা থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি। ফলে সক্রিয়ের সংখ্যা বেড়েছে বাংলায়। টানা তিনদিন করোনা সক্রিয় বাড়ছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৮২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯১ হাজার ১৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯১১৩। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.০০ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নিচেই সীমাবদ্ধ রয়েছে। সংক্রমণের হার অনেকটাই নেমেছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৯১ হাজার ১৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ২২৩ জন। এদিন ১১৪ জন বেড়েছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৯৮২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৬০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৬৩ হাজার ৬৭৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৮ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯১ লক্ষ ৩৩ হাজার ৭৫৫। ১৫০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১২৫৯৭। এদিন টেস্টিং হয়েছে ৪৯০১৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.০০ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৭ লক্ষ ৯৯ হাজার ৩৮৩ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ লক্ষ ১৫ হাজার ৩৫৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লক্ষ ৮৩ হাজার ৯৮৫ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭ কোটি ৫৩ লক্ষ ৫৬ হাজার ৭২১ জনের। প্রথম ডোজ ৫ কোটি ৪৪ লক্ষ ৭৩ হাজার ৬৪১ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ৮ লক্ষ ৮৩ হাজার ৮০ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২১৯৯৫। এদিন ২৭৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৮৯৬৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৬১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৮৩ জন বেড়ে হয়েছে ১০০৭৯৭। হাওড়ায় আক্রান্ত ৯৮৬০২। এদিন আক্রান্ত হয়েছেন ৭৩ জন। হুগলিতে ৭৯ জন বেড়ে আক্রান্ত ৮৬১৬৯ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শুক্রবারের করোনা বুলেটিনে প্রায় ২৫০-এর উপর সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১৫০ ছাড়িয়ে গিয়েছে। ৫০-এর ঊর্ধ্বে করোনা সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও নদিয়ায়। বাকি সব জেলায় ৪০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ২ জন পুরুলিয়ায়। ৬ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২৫ জন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+