করোনার সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখীই বাংলায়! লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয়ের সংখ্যা
চারদিন হল নাগাড়ে করোনার সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী বাংলায়! সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয়ের সংখ্যা। বাংলায় করোনার দৈনিক সংক্রমণ প্রতিদিনই প্রায় হাজার ছুঁই ছুঁই।
চারদিন হল নাগাড়ে করোনার সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী বাংলায়! সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয়ের সংখ্যা। বাংলায় করোনার দৈনিক সংক্রমণ প্রতিদিনই প্রায় হাজার ছুঁই ছুঁই। তবে একটাই স্বস্তি যে, সংক্রমণের হার কমে ফের ৩ থেকে ২-এ নেমে এসেছে। শুক্রবারের থেকে শনিবার স্বল্প কমেছে করোনার দৈনিক সংক্রমণ। টেস্টিংও কমেছে সামান্য। ফলে সংক্রমণের হার একটু বেড়ে ২ থেকে ২.০৮ হয়েছে। এদিন করোনামুক্তের সংখ্যা থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি। ফলে সক্রিয়ের সংখ্যা বেড়েছে বাংলায়। টানা চারদিন করোনা সক্রিয় বাড়ছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৮০। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯১ হাজার ৯৯৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯১২৬। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.০৮ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নিচেই সীমাবদ্ধ রয়েছে। সংক্রমণের হারে রাশ টানা সম্ভব হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৯১ হাজার ৯৯৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ৩১০ জন। এদিন ৮৭ জন বেড়েছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৯৮০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৮০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৬৪ হাজার ৫৫৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৮ শতাংশ।

করোনা টেস্টিং বাংলায়
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯১ লক্ষ ৮০ হাজার ৮৮৬। ১৫০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১২১২১। এদিন টেস্টিং হয়েছে ৪৭১৩১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.০৮ শতাংশ।

করোনার টিকাদান বাংলায়
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৯ লক্ষ ৯৯ হাজার ৬১০ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬ লক্ষ ৮৫ হাজার ৯৭০ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লক্ষ ১৩ হাজার ৬৪০ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭ কোটি ৬৩ লক্ষ ৫৬ হাজার ৩৩১ জনের। প্রথম ডোজ ৫ কোটি ৫১ লক্ষ ৫৯ হাজার ৬১১ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ১১ লক্ষ ৯৬ হাজার ৭২০ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২২২৬৭। এদিন ২৭২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৯১১৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৮৫ জন বেড়ে হয়েছে ১০০৮৮২। হাওড়ায় আক্রান্ত ৯৮৬৮৪। এদিন আক্রান্ত হয়েছেন ৮২ জন। হুগলিতে ৭৩ জন বেড়ে আক্রান্ত ৮৬২৪২ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী ২৭৫-এর কাছাকাছি সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১৫০-এর নিচে নেমেছে। ৫০-এর ঊর্ধ্বে করোনা সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়ায়। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ২ জন পুরুলিয়া ও ঝাড়গ্রামে। ৫ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২৪ জন।












Click it and Unblock the Notifications