দৈনিক করোনা সংক্রমণ ১১ শতাংশ বাড়ল ভারতে, ফের বাড়ল মৃতের সংখ্যায় উদ্বেগ
ভারতে করোনার দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে নেমে গিয়েছিল মঙ্গলবার। বুধবার তা ফের ১১ শতাংশ বেড়ে ৩০ হাজারের উপরে উঠে গেল। সেইসঙ্গে মৃতের সংখ্যাও বাড়ল অনেকটা।
ভারতে করোনার দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে নেমে গিয়েছিল মঙ্গলবার। বুধবার তা ফের ১১ শতাংশ বেড়ে ৩০ হাজারের উপরে উঠে গেল। সেইসঙ্গে মৃতের সংখ্যাও বাড়ল অনেকটা। গতদিন সাড়ে তিনশোর নীচে নেমেছিল মৃতের সংখ্যা, এদিন তা বেড়ে ফের ৫০০-র উপরে। তবে করোনায় সক্রিয়ের সংখ্যা দ্রুত কমল।

করোনা মহামারীর তৃতীয় ঢেউয়ে দেশে মৃতমিছিল শুরু হয়েছিল। করোনার বিগত দুই ঢেউয়ে দৈনিক মৃতের সংখ্যা এইরকম চূড়ায় পৌঁছায়নি, যা পৌঁছেছিল তৃতীয় ঢেউয়ে। তবে বিগত কয়েকদিন ধরে মৃতের সংখ্যা অনেকটাই কমার পর এদিন ফের লাফিয়ে বাড়ল মৃত্যু। প্রায় দেড় মাস যাবৎ করোনার তৃতীয় ঢেউয়ে সম্প্রতি হাজারের উপর দৈনিক মৃত্যু হচ্ছিল।
করোনার সংক্রমণ গ্রাফ নিম্নমুখী হয়েছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ হয়েছে ৩০ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ৩০৬১৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,২৭,২৩,৫৫৮। করোনার এই তৃতীয় ঢেউয়ে একটা সময় ওমিক্রনের কাঁধে ভর করে এক লাফে করোনার দৈনিক সংক্রমণ উঠে গিয়েছিল ৩ লক্ষে।
ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছি সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা দিন কয়েক ধরে ১২০০-র উপরে ছিল। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা সেখান থেকে কমে ৫১৫ হয়েছে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,০৯,৯০৩-এ পৌঁছে গিয়েছে।
ভারতে গত ২৪ ঘন্টায় মোট ৮২ হাজার ৯৮৮ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,১৮,৪৩,৪৪৬-এ। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় তিন গুণ এদিন। এদিন পজিটিভিটি রেট কমে হয়েছে ২.৪৫ শতাংশ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে সংক্রমণের গ্রাফ গতদিনের তুলনায় একটু বেড়েছে। করোনায় মৃত্যুহারও বেড়েছে।
করোনার দৈনিক সংক্রমণ একটু বাড়লেও, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে। কয়েকদিন ধরেই আতঙ্ক ছিল মৃতের সংখ্যা নিয়ে। সম্র্ তি মৃতের সংখ্যা নেমেছিল অনেকটাই। এদিন ফের ৫০ শতাংশ বাড়ল মৃত্যু সংখ্যা। দেশে মোট ১৭৩ কোটি ৮৬ লক্ষের উপরে করোনা ভ্যাকসিন হয়েছে।
এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলে। মহারাষ্ট্রের থেকে প্রায় চার গুণ সংক্রমণ হয়েছে কেরলে। করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ।












Click it and Unblock the Notifications