ওমিক্রন হানা দিলেও করোনার দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে, বাংলার পরিসংখ্যানে ফিরছে স্বস্তি

ওমিক্রন হানা দিয়েছে বাংলায়। ফলে করোনার আরও একটা ঢেউ আছড়ে পড়তে পারে বলে আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু ওমিক্রনের হানা সত্ত্বেও করোনার দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে এ রাজ্যে।

ওমিক্রন হানা দিয়েছে বাংলায়। ফলে করোনার আরও একটা ঢেউ আছড়ে পড়তে পারে বলে আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু ওমিক্রনের হানা সত্ত্বেও করোনার দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে এ রাজ্যে। বাংলার করোনা পরিসংখ্যানে এখনও প্রভাব ফেলতে পারেনি ওমিক্রন। শনিবার করোনার পরিসংখ্যানে স্বস্তি ফিরেছে বাংলায়। বাংলায় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণেই রয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২৬ হাজার ৫১১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৬৬০। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ১.৪৫ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ২৬ হাজার ৫১১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫০১ জন। এদিন ১২ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫৫৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৬০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৯৯ হাজার ৩৫০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩৩ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৯ লক্ষ ৬৭ হাজার ৬৫৩। ১৫৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৩২৯৭৪। এদিন টেস্টিং হয়েছে ৩৮৩৪৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৪৫ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ২৪৯ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪০ হাজার ৯৫৭ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ লক্ষ ৩১ হাজার ২৯২ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৯ কোটি ৮৯ লক্ষ ২৬ হাজার ৪১৩ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৪০ লক্ষ ৬৯ হাজার ৪৭১ জনের। আর দ্বিতীয় ডোজ ৩ কোটি ৪৮ লক্ষ ৫৬ হাজার ৯৪২ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩৩২০৮৪। এদিন ১৬৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩৫৩০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ জন বেড়ে হয়েছে ১০৩৬৫৪। হাওড়ায় আক্রান্ত ১০১১৭৫। এদিন আক্রান্ত হয়েছেন ২৯ জন। হুগলিতে ৩৪ জন বেড়ে আক্রান্ত ৮৮৯০৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী ১৫০-র সামান্য উপরে করোনা সংক্রমণ কলকাতায় আর ১০০-এর সামান্য উপরে উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনা, হুগলিও হাওড়া-সহ বাকি সব জেলায় ৫০-র নিচে করোনা সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন কালিম্পংয়ে। ১১ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৮ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় কালিম্পংয়ে মাত্র ১৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+