বাংলার ১৬ জেলায় করোনা সংক্রমণ ২০-র নিচে, চিন্তা শুধু কলকাতা-শহরতলির গ্রাফে

বাংলার ১৬ জেলায় করোনা সংক্রমণ ২০-র নিচে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় তা ১০০-র উপরে এখনও। শহরতলির বাকি জেলাগুলিতে সংক্রমণ ২০ থেকে ৪০-এর মধ্যে।

বাংলার ১৬ জেলায় করোনা সংক্রমণ ২০-র নিচে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় তা ১০০-র উপরে এখনও। শহরতলির বাকি জেলাগুলিতে সংক্রমণ ২০ থেকে ৪০-এর মধ্যে। অর্থাৎ কলকাতা ও শহরতলি বাদে বাকি জেলায় তেমন চিন্তার কারণ নেই। সংক্রমণের পাশাপাশি সক্রিয়ও কমছে। ৮ জেলায় সক্রিয় নেমে গিয়েছে ১০০-র নিচে। চার জেলায় সংক্রমণ ৫০-এর নিচে।

বাংলার ১৬ জেলায় করোনা সংক্রমণ ২০-র নিচে, চিন্তা শুধু কলকাতায়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় সক্রিয়ের সংখ্যা ২২৫০-র উপরে উঠে গিয়েছে। এদিন সক্রিয়ের সংখ্যা ১০ জন বেড়ে ২২৭৭। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১০ বেড়ে ১৩৫১ হয়েছে। হাওড়ার করোনা সক্রিয় ৬ জন কমে ৪৬৮। হুগলির করোনা সক্রিয়ও কমে ৫৪৭ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৪ জন কমে ৫৫৯ হয়েছে। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩১৩ নদিয়ায়। সর্বনিম্ন ১৯ কালিম্পংয়ে। ১০০-র নিচে করোনা সক্রিয় ৮ জেলায়। ৬ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৩ জেলায়। ৩০০-র উপরে ১ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৬৩ জন। উত্তর ২৪ পরগনায় ১১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন ১৫০-এর সামান্য উপরে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ এদিনও ১০০-র উপরে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৩২০৮৪। এদিন কলকাতায় ১৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২৮৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৪৫২১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২৭৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭০ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৫৩০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৩ জন। মৃত্যু হয়েছে মোট ৪৯৯১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৮৯৫৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৫১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৩৬৫৪ জন। হাওড়ায় আক্রান্ত ১০১১৭৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৯ জন। হুগলিতে ৩৪ জন বেড়ে আক্রান্ত ৮৮৯০৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৪ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ১২ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ৮ জন, উত্তর দিনাজপুরে ৮ জন, দক্ষিণ দিনাজপুরে ৩ জন, মালদহে ৬ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৩২ জন, বীরভূমে ২৪ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ১১ জন, ঝাড়গ্রামে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ১৬ জন, পূর্ব মেদিনীপুরে ৮ জন, পূর্ব বর্ধমানে ৯ জন, পশ্চিম বর্ধমানে ১৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+