করোনার দৈনিক সংক্রমণের হার নিম্নমুখী, আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ শুধু কেরলে

দেশ করোনার গ্রাফ নি্ম্নমুখী হয়েছে। প্রতিদিন করোনা মুক্তি ঘটছে আক্রান্তের দ্বিগুণ। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন ধারাবাহিকভাবে কমতে থাকলেও কেরলের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছেই।

দেশ করোনার গ্রাফ নি্ম্নমুখী হয়েছে। প্রতিদিন করোনা মুক্তি ঘটছে আক্রান্তের দ্বিগুণ। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন ধারাবাহিকভাবে কমতে থাকলেও কেরলের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছেই। করোনার মোট সংক্রমণে মহারাষ্ট্র সবার উপরে। সেই মহারাষ্ট্রের থেকে বর্তমানে দৈনিক সংক্রমণ পাঁচগুণ বেশি হচ্ছে। তবে সার্বিকভাবে সংক্রমণ কমছে, নিয়ন্ত্রণে মৃতের সংখ্যা।

করোনার দৈনিক সংক্রমণের হার নিম্নমুখী, আক্রান্তে উদ্বেগ কেরলে

ভারতে করোনার দৈনিক সংক্রমণ বুধবার ছ'হাজারের সামান্য উপরে। গতদিনের তুলনায় খানিকটা কমেছে সংক্রমণের সংখ্যা। মৃতের সংখ্যা নামল ২০০-র ঠিক উপরেই। তবে সক্রিয়ের সংখ্যা কমে ৭০ হাজারের নীচে নেমে গিয়েছে। দৈনিক আক্রান্তের প্রায় দ্বিগুণ করোনামুক্ত হয়েছে শুক্রবারও।

করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমেছে ৬ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ৬৩৯৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,২৯,৫১,৫৫৬।

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছিল সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা ১২০০-র উপরে উঠে গিয়েছিল একটা সময়ে। সেখান থেকে কমে এখন ২০০-য় নেমেছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা ২০১। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,১৪,৫৮৯-এ পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ১৩ হাজার ৪৫০ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,২৩,৬৭,০৭০-তে। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় দ্বিগুণ এদিন। এদিন পজিটিভিটি রেট কমে হয়েছে ০.৬৯ শতাংশ। এদিনের পরিসংখ্যানে দেশে সংক্রমণের গ্রাফের পাশাপাশি মৃত্যুহার অবশ্য একটু বেড়েছে।

করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে। কয়েকদিন ধরেই আতঙ্ক ছিল মৃতের সংখ্যা নিয়ে। এবারও তাও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। শুধু উদ্বেগের বিষয় কেরলে সংক্রমণ এখনও দু'হাজারের ঊর্ধ্বে। এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলেই। মহারাষ্ট্রের থেকে প্রায় পাঁচ গুণ সংক্রমণ হয়েছে কেরলে।

করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। দৈনিক সংক্রমণে সবার উপরে কেরল। তারপর রয়েছে মহারাষ্ট্র। মোট ১৭৮ কোটি ২৯ লক্ষের উপরে করোনা ভ্যাকসিন হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+