মৃত্যুমিছিল কমল করোনায়, ভারতে দৈনিক করোনা সংক্রমণের অর্ধেক শুধু কেরলে

ভারতে তৃতীয় ঢেউয়ে দৈনিক করোনা সংক্রমণের সঙ্গে তাল মিলিয়ে কমছে সক্রিয়ে সংখ্যা। মৃতের সংখ্যা নিয়ে এতদিন উদ্বেগ জারি ছিল। বিগত দিন তিনেক দেখা যাচ্ছে তিনশোর নীচে নেমে এসেছে দৈনিক মৃত্যু।

ভারতে তৃতীয় ঢেউয়ে দৈনিক করোনা সংক্রমণের সঙ্গে তাল মিলিয়ে কমছে সক্রিয়ে সংখ্যা। মৃতের সংখ্যা নিয়ে এতদিন উদ্বেগ জারি ছিল। বিগত দিন তিনেক দেখা যাচ্ছে তিনশোর নীচে নেমে এসেছে দৈনিক মৃত্যু। আর দৈনিক সংক্রমণও নেমেছে ১৫ হাজারে। তবে এরই মধ্যে উদ্বেগের বিষয় কেরল। শুধু কেরলে দৈনিক সংক্রমণ গোটা দেশের অর্ধেক।

মৃত্যুমিছিল কমল করোনায়, দৈনিক করোনা সংক্রমণের অর্ধেকই কেরলে

ভারতে করোনার দৈনিক সংক্রমণ বুধবার ১৫ হাজারের সামান্য উপরে। গতদিনের তুলনায় একটু বেশি সংক্রমণের সংখ্যা। মৃতের সংখ্যা গতদিনের তুলনায় একটু বাড়লেও তা তিনশোর মধ্যেই রয়েছে। গতদিন ২৩০ জনের জনের মৃত্যু হয়েছিল করোনায়। এদিন সেই সংখ্যাটা পৌনে তিনশোর কাছাকাছি। তবে সক্রিয়ের সংখ্যা কমে ১ লক্ষ ৬৫ হাজারের নীচে নেমে গিয়েছে। দৈনিক আক্রান্তের প্রায় দ্বিগুণ করোনামুক্ত হয়েছে বুধবার।

করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমেছে ১৫ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১৫১০২ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,২৮,৬৫,৪৩১।

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছিল সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা দিন কয়েক ধরে ১২০০-র উপরে ছিল। সেখান থেকে কমে বিগত তিনদিন তিনশোর নীচে নেমেছে। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা ২৭৮। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,১২,৬৫২-এ পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ৩১ হাজার ৩৭৭ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,২১,৮৯,৮৮৭-তো। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় দ্বিগুণ এদিন। এদিন পজিটিভিটি রেট কমে হয়েছে ১.২৮ শতাংশ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে সংক্রমণের গ্রাফের পাশাপাশি মৃত্যুহারও নিম্নমুখী হয়েছে।

করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে। কয়েকদিন ধরেই আতঙ্ক ছিল মৃতের সংখ্যা নিয়ে। এবারও তাও অনেকটাই নিয়ন্ত্রণে এল। শুধু উদ্বেগ বিষয় কেরলে সংক্রমণ এখনও পাঁচ হাজারের ঊর্ধ্বে। এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলেই। কেরলে সংক্রমিত ৫৬৯১। মহারাষ্ট্রে সংক্রমিত ১০৮০। মহারাষ্ট্রের থেকে প্রায় পাঁচ গুণ সংক্রমণ হয়েছে কেরলে। করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। মোট ১৭৬ কোটি ১৯ লক্ষের উপরে করোনা ভ্যাকসিন হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+