করোনায় সুস্থ হচ্ছে বাংলা! মৃত্যু নিয়ে উদ্বেগের মধ্যেও স্বস্তি সংক্রমণের হার ও সক্রিয় হ্রাসে

করোনায় সুস্থ হচ্ছে বাংলা! মৃত্যু নিয়ে উদ্বেগের মধ্যেও স্বস্তি সংক্রমণের হার ও সক্রিয় হ্রাসে

করোনায় সুস্থ হয়ে উঠছে বাংলা! কিন্তু মৃত্যু নিয়ে উদ্বেগ যাচ্ছে না কিছুতেই। এদিনও ৩৬ জনের প্রাণ কাড়ল করোনা। এই নিয়ে টানা ১৭ দিন মৃতের সংখ্যা ৩০-এর উপরে। তবে দৈনিক সংক্রমণের পাশাপাশি সংক্রমণের হার ও সক্রিয় হ্রাসে স্বস্তি ফিরছে বাংলায়। তৃতীয় ঢেউ কাটিয়ে করোনার গ্রাফ দ্রুত নামছে বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯১০ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৫ হাজার ৫১৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৬১৯। এদিন মৃত্যু হয়েছে ৩৬ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ৫.৪৯ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৯ লক্ষ ৯৫ হাজার ৫১৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২৫ হাজার ৭০৯ জন। এদিন ৫৮৫৩ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৯১০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৭২৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৪৯ হাজার ১৮৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬৮ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৩২ লক্ষ ১৮ হাজার ৫৯। ১৬১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৫৭৯৭৮। এদিন টেস্টিং হয়েছে ৩৪৮১৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৫.৪৯ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৭৪ হাজার ৬৯১ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ হাজার ৬৩। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৪ হাজার ৯৯৪ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৪ হাজার ৬৩৪। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ১ লক্ষ ১২ হাজার ৭৫১ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৮৯ লক্ষ ৭৩ হাজার ৩৩৯ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ২ লক্ষ ৭৭ হাজার ৩৬৬ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৮ লক্ষ ৬২ হাজার ৪৬।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৪৩৬৯ এদিন ১৭৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৯৯৯৮৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৩১ জন বেড়ে হয়েছে ১২৬১৭৮। হাওড়ায় আক্রান্ত ১২৪৩২০। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪ জন। হুগলিতে ১৪১ জন বেড়ে আক্রান্ত ১০৭১৩৪ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যায় কলকাতাকে ছাপিয়ে সবার উপরে উত্তর ২৪ পরগনা। কলকাতার সংক্রমণ ২০০-র নিচে নেমেছে। আর উত্তর ২৪ পরগনারা সংক্রমণ ২০০-র উপরে। হাওড়ার সংক্রমণ ১০০-র নিচে এবং হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ ১০০-র উপরে। সবথেকে কম সংক্রমণ ১ জন কালিম্পংয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+