বাংলায় করোনা সক্রিয় নামল এক লক্ষের নিচে, সংক্রমণ কমলেও মৃত্যু নিয়ে উদ্বেগ পরিসংখ্যানে
বাংলায় করোনা সক্রিয় নামল এক লক্ষের নিচে, সংক্রমণ কমলেও মৃত্যু নিয়ে উদ্বের পরিসংখ্যানে
বাংলায় করোনা সক্রিয় নামল এক লক্ষের নিচে। সোমবার করোনামুক্তের সংখ্যা ১৫ হাজারের বেশি হওয়ায় এক লাফে করোনা সক্রিয় কমে লক্ষের নিচে নামল। একইসঙ্গে দৈনিক সংক্রমণও নামল পাঁচ হাজারের নিচে। এদিন করোনা টেস্টিং অবশ্য কম হল গত দিনের তুলনায়। তবে গতদিনের থেকে সংক্রমণের হারও কম বাংলা। কিন্তু মৃত্যু নিয়ে উদ্বেগ যাচ্ছে না কিছুতেই।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫৪৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৬৯ হাজার ৭৯১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৩৭৫। এদিন মৃত্যু হয়েছে ৩৭ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ৮.৮৪ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৯ লক্ষ ৬৯ হাজার ৭৯১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯৪ হাজার ৫৩৫ জন। এদিন ১৫৬৪৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৪৫৪৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২০১৫৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৮ লক্ষ ৫৪ হাজার ৮৮১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৪.১৭ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ২৮ লক্ষ ৩১ হাজার ১৪৫। ১৫৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৫৩৬৭৯। এদিন টেস্টিং হয়েছে ৫১৪২১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৮.৮৪ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৬১ হাজার ৯২৯ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ হাজার ৮৯৬। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫২ হাজার ৫২৪ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৪ হাজার ৫০৯। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১১ কোটি ৬৯ লক্ষ ১৬ হাজার ৮৫ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৮৬ লক্ষ ৬৯৪ জনের। আর দ্বিতীয় ডোজ ৪ কোটি ৭৭ লক্ষ ৪৮ হাজার ৪৭৬ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৫ লক্ষ ৬৬ হাজার ৯১৫।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪১০৬১ এদিন ৪৯৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৯৬৭০৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৭৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২৭৮ জন বেড়ে হয়েছে ১২৪০৬৩। হাওড়ায় আক্রান্ত ১২৩৪৮৯ এদিন আক্রান্ত হয়েছেন ১৭২ জন। হুগলিতে ২৮০ জন বেড়ে আক্রান্ত ১০৫৯১৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ। কলকাতার সংক্রমণ কমে ৫০০-র নিচে। আর উত্তর ২৪ পরগনা ৬০০-র উপরে। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ ৩০০-র নিচে নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূমে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ৩০০। সবথেকে কম সংক্রমণ ২ জন কালিম্পংয়ে।












Click it and Unblock the Notifications