করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ আরও কমল, মৃত্যু হার নিয়ে উদ্বেগ কমল ভারতে

করোনার গ্রাফ ক্রমেই নিম্নমুখী হচ্ছে ভারতে। তৃতীয় ঢেউ কাটিয়ে ওঠার স্বস্তি মিলতে শুরু করেছে। রবিবারের করোনা বুলেটিনে করোনা মৃত্যু নিয়ে উদ্বেগ কমেছে। তারপর প্রতিদিন করোনা মুক্তি ঘটছে আক্রান্তের সংখ্যার প্রায় দ্বিগুণ।

করোনার গ্রাফ ক্রমেই নিম্নমুখী হচ্ছে ভারতে। তৃতীয় ঢেউ কাটিয়ে ওঠার স্বস্তি মিলতে শুরু করেছে। রবিবারের করোনা বুলেটিনে করোনা মৃত্যু নিয়ে উদ্বেগ কমেছে। তারপর প্রতিদিন করোনা মুক্তি ঘটছে আক্রান্তের সংখ্যার প্রায় দ্বিগুণ। এদিন করোনা আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছে সাড়ে ৫ হাজারের নীচে। দৈনিক মৃত্যু সংখ্যা নিয়েও উদ্বেগ কমেছে।

করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ আরও কমল, মৃত্যু নিয়ে উদ্বেগ কমল

ভারতে করোনার দৈনিক সংক্রমণ রবিবার সাড়ে পাঁচ হাজারের নীচে নেমে গিয়েছে। গতদিনের তুলনায় প্রায় ৫০০ কম সংক্রমণের সংখ্যা। মৃতের সংখ্যাও নেমে এসেছে ১৫০-র ঘরে। গতদিনই তা বেড়ে ৩০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছিল। তবে সক্রিয়ের সংখ্যা কমে ৬০ হাজারে নেমে গিয়েছে। দৈনিক আক্রান্তের প্রায় দ্বিগুণ করোনামুক্ত হয়েছে রবিবারও।

করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমেছে সাড়ে পাঁচ হাজারের নীচে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ৫৪৭৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,২৯,৬২,৯৫৩।

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছিল সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা ১২০০-র উপরে উঠে গিয়েছিল একটা সময়ে। সেখান থেকে কমে ১৫০-র ঘরে নীচে নেমে এসেছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। তা গতদিন বেড়ে ৩০০-র কাছে চলে গেলেও করোনার দৈনিক মৃতের সংখ্যা এদিন ১৫৮-য় নেমে এসেছে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,১৫,০৬৩-এ পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ৯ হাজার ৭৫৪ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,২৩,৮৮,৪৭৫-তে। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় দ্বিগুণ এদিন। এদিন পজিটিভিটি রেট অনেকটাই কমেছে। এদিনের পরিসংখ্যানে দেশে সংক্রমণের গ্রাফের পাশাপাশি মৃত্যুহারও কমিয়েছে অনেকটাই।

করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে। কয়েকদিন ধরেই আতঙ্ক ছিল মৃতের সংখ্যা নিয়ে। তা অনেকটাই নিয়ন্ত্রণে এলেও উদ্বেগ কিছুতেই কমছে না। কারণ মাঝেমধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আরও এক উদ্বেগের বিষয় এই যে, কেরলে সংক্রমণ এখনও প্রায় দু'হাজার। এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলেই। মহারাষ্ট্রের থেকে প্রায় চার গুণ সংক্রমণ হয়েছে কেরলে।

করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। দৈনিক সংক্রমণে সবার উপরে কেরল। তারপর রয়েছে মহারাষ্ট্র। মোট ১৭৮ কোটি ৮৩ লক্ষের উপরে করোনা ভ্যাকসিন হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+